ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় $ ৬৫ দোযখ ও মীযান-পাল্লার বয়ান একই বিষয়ের আলোচনা ইতিপূর্বে যদিও হয়েছে, বিষয়বস্তু পরিপূর্ণরূপে হৃদয়ঙ্গম করার উদ্দেশ্যে পুনঃ আলোচনা করা যেতে পারে। কেননা হতে পারে এ পুনরাবৃত্তির ওসীলায় উদাসীন ও বিধ্বস্ত হৃদয়সমূহের যথেষ্ট উপকার হবে। আল্লাহ্‌ তা'আলা পবিত্র কুরআনেও দোযখ ও কিয়ামতের বিভীষিকার উল্লেখ বারবার করেছেন, যাতে বিবেকবান লোকদের এ থেকে উপকৃত হওয়া সহজতর হয়। আর এ বিষয়েও যেন সতর্কীকরণ হয়ে যায় যে, আল্লাহ্‌র সন্তষ্টি ছাড়া সবকিছুই বৃথা ও তুচ্ছাতিতুচ্ছ এবং একমাত্র আখেরাতের জীবনই সর্বতঃ শ্ৰেষ্ঠ ও চিরস্থায়ী। আল্লাহ্‌ তা'আলা আপন অনুগ্রহ ও দয়াগুণে আমাদেরকে দোযখ থেকে হেফাযত করুন--দোযখের ভয়াবহতা সম্পর্কে হাদীস শরীফে বর্ণিত হয়েছে যে, দোযখের অভ্যস্তর ভীষণ কালো-অন্ধকার ; আলোর নাম-নিশানাও সেখানে নাই! দোযখের সাতটি দরজা রয়েছে। প্রতিটি দরজায় সত্তর হাজার পাহাড় রয়েছে। প্রতিটি পাহাড়ে সত্তর হাজার আগুনের শাখা রয়েছে। প্রতিটি শাখায় সত্তর হাজার আগুনের কুণ্ড রয়েছে। প্রতিটি কূণ্ডে সত্তর হাজার আগুনের উপত্যকা রয়েছে। প্রতিটি উপত্যকায় সত্তর হাজার আগুনের অট্টালিকা রয়েছে। প্রতিটি অট্টালিকায় সত্তর হাজার সর্প এবং সত্তর হাজার বিচ্ছু রয়েছে। প্রতিটি বিচ্ছুর সত্তর হাজার লেজ রয়েছে। প্রতিটি লেজের সত্তর হাজার বিষ-থলি রয়েছে। যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন এ সবকিছু থেকে পর্দা অপসারণ করা হবে। এগুলো বিরাটকায় প্রাচীর হয়ে জ্বিন ও মানবকুলের ডানে, বামে, সম্মুখে, উপরে এবং পিছনে উড়তে থাকবে। এহেন ভয়ঙ্কর পরিস্থিতি দেখে ভ্বিন ও মানবকুল ভীত-সন্তরস্ত হয়ে উপুড় হয়ে পড়ে যাবে এবং চিৎকার করে বলতে থাকবে--পরওয়ারদিগার ! বাঁচাও, বাঁচাও ৷ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।