ত ঢণ = Bs PSE LOE ER oe bo ১৩২ রাসূলাল্লাহ, সিঙ্গা কি? তিনি বললেন $ নুরের শিং। আবার জিজ্ঞাসা করলাম, তা কেমন? তিনি বললেন $ এ সত্তার কসম, যিনি আমাকে সত্য নবীরূপে পাঠিয়েছেন, আসমান-যমীনের প্রশস্ততা জুড়ে এর পরিধি ; তিনবার এতে ফুৎকার দেওয়া হবে-- নফ্খায়ে ফাযা’ (ভয়-বিভীষিকা ও ত্রাসের ফুৎকার), নফ্খায়ে সা’কু (বেহুশকরণের ফুৎকার) এবং নফ্খায়ে বাছ (পুনরুখানের ফুৎকার)। আর এই শেষোক্ত ফুৎকারে আত্মাসমূহ (রূহ) বের হবে। তখন এমন দেখা যাবে, যেন অসংখ্য-অগণিত মক্ষিকায় আসমান-যমীন ভরে গেছে। অতঃপর এসব রূহ্ (আত্মা) নাকের ছিদ্র-পথ দিয়ে দেহসমূহে প্রবেশ করবে। এরপর হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ আমি সে ব্যক্তি যার কবর সর্বপ্রথম বিদীর্ণ (উন্মুক্ত) হবে। অন্য এক রেওয়ায়াতে বর্ণিত হয়েছে যে, হযরত জিবরাঈল, মিকাঈল ও ইস্রাফিল (আঃ)-কে যখন যিন্দা করা হবে, তখন তাঁরা হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পার্শ্বে গিয়ে উপস্থিত হবেন। জান্নাতের পোষাক। কবর মুবারক বিদীর্ণ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি. ওয়াসাল্লাম জিবরাঈল (আঃ)-কে জিজ্ঞাসা করবেন, হে জিবরাঈল। আজকে এ কোনদিন ? তিনি বলবেন, আজকে ক্কিয়ামত--দিবস। হক-নাহাকের ফয়সালার দিবস। ক্কারিয়াহ্ তথা করাঘাতকারীর দিবস। তিনি জিজ্ঞাসা করবেন, হে জিবরাঈল ! আল্লাহ্ তাআলা আমার উম্মতের সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি বলবেন, আপনি সুসংবাদ নিন ; সর্বপ্রথম আপনার কবরই বিদীর্ণ হয়েছে। হযরত আবূ হুরাইরাহ্ (রাযিঃ) বর্ণনা করেছেন যে, হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ আল্লাহ্ তা'আলা বলবেন ৪ “হে জ্বিন ও মানবকূল! আমি তোমাদের মঙ্গল চেয়েছি, এই নাও তোমাদের কর্মফল তোমাদের আমলনামায় রয়েছে। যদি ভাল হয়ে থাকে, তবে আল্লাহ্র ংসা কর। আর যদি বিপরীত কিছু পাও, তবে অন্য কাউকে নয় নিজকেই ভৎসনা কর ।” হযরত ইয়াহ্য়া ইবনে রাযী (রহঃ)-এর মজলিসে এক ব্যক্তি এ আয়াতখানি তিলাওয়াত করেছিল ৫ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।