ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

১২৯ মুকাশাফাতুল-কুল্ব উভয় হস্ত উত্তোলন কর! তিন,-_-তকবীরের সময় অস্তর যেন নামাযে উপস্থিত থাকে, এ সময় আল্লাহ্‌ তা'আলার বড়ত্ব ও মহানত্বের ধ্যান করবে। নামাযে ক্কিয়াম বা দাড়ানোর পরিপূর্ণতার জন্য তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখা অপরিহার্য £ঃ এক, তোমার চোখের দৃষ্টি সেজদার স্থানে নিবদ্ধ থাকবে। দুই,_অস্তর আল্লাহ্‌র পাকের ধ্যানে মগ্ন থাকবে। তিন,- ডানে-বামে তাকাবে না। কেরাআতের পরিপূর্ণতার জন্য তিন বিষয়ের প্রতি লক্ষ্য রাখবে! এক,- ধীর-স্থির ও শাস্তভাবে সহীহৃশুদ্ধ ও সুন্দর প্রক্রিয়ায় সূরা ফাতেহা পড়বে। দুই,_-চিত্তা-ফিকির সহকারে তেলাওয়াত .করবে ; অর্থের প্রতি মনোযোগ সহকারে ধ্যান করবে। তিন,--নামাযে যা পড়, বাস্তব জীবনে সে অনুযায়ী আমল করবে। রুকুর পরিপূর্ণতার জন্য তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা অপরিহার্যঃ এক,-পৃষ্ঠদেশ সোজা-বরাবর রাখবে ; একদিক উঁচু অপরদিক নীচ যেন না-হয়। দুই,--উভয় হস্ত হাঁটুর উপর এমনভাবে স্থাপন করবে যেন হাতের অঙ্গুলিসমূহ ফাক ফাক থাকে। তিন,--শাস্তভাবে.রুকু করবে এবং তসবীহ্‌ নামাযে কা'’দা বা বৈঠকের পরিপূর্ণতার জন্য তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখবে £ এক,_বাম পায়ের পাতার উপর বসবে এবং ডান পা সোজা খাড়া করে রাখবে। দুই,__তাশাহুদের দো’আ পড়বে এবং এতে আল্লাহ্র মহসত্বের প্রতি ধ্যান করবে, নিজের জন্য এবং সমগ্র ঈমানদারদের জন্য দোদ্জা করবে। তিন,--নামায পূর্ণ হওয়ার পর সালাম ফিরাবে। সালামের পূর্ণতা লাভ হয় এভাবে--সত্যিকার আস্তরিকতা ও গভীর উপলব্ধি নিয়ে সালাম ফিরাবে। ডান দিকে সংরক্ষক ফেরেশ্তাগণ, উপস্থিত মুসল্লীবৃন্দকে উদ্দেশ্য করে সালাম ফিরাবে। বাম দিকে সালাম ফিরাতেও অনুরূপে নিয়্যত করবে। সালাম ফিরানোর সময় দুই কাধ পর্যন্ত দৃষ্টি সীমিত রাখবে। এখলাসের পরিপূর্ণতার জন্য তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখবে এক,- একমাত্র আল্লাহকে সন্তষ্ট করার জন্য নামায পড়বে ; অন্য কারও সনস্তষ্টি বা লৌকিকতা যেন উদ্দেশ্য না-হয়। দুই,-_একথা একীন করবে যে, নামায www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।