ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

2 ণা! ১২৪ কুরআন মজীদের সর্বত্র যেখানেই নামাযের প্রসঙ্গ উল্লিখিত হয়েছে, সেখানেই ‘নামায কায়েম করার কথা বলা হয়েছে। কিন্ত মুনাফিকদের অবস্থা বর্ণনা প্রসঙ্গে নামাযের বিষয় এভাবে উল্লিখিত হয়েছে ৪ 2p =r 2a 2p rs পপ পা ঞw Don 6 Oss ao OL AD 5316 SAA al 52 “অতএব, বড় সর্বনাশ এ সকল নামাযীর জন্য, যারা নিজেদের নামাযকে ভুলে থাকে।” (মাউন $ ৪,৫) অর্থাৎ, মুনাফেকদেরকে শুধু নাম মাত্র নামায পাঠকারী বলা হয়েছে। করা হয়েছে। এর তাৎপর্য হচ্ছে এই যে, নামায অনেকেই পড়ে, কিন্ত নামায কায়েমকারীর সংখ্যা খুবই নগণ্য। গাফলত ও অবহেলাভরে নামায পাঠকারীরা কেবল প্রথানুরূপ আমল করে যায়, তারা এ বিষয় আদো চিন্তা করে না যে, আমার নামায আল্লাহ্র দরবারে গ্রহণযোগ্য হবে কিনা। হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ৪ ‘তোমাদের মধ্যে অনেক নামাধী এমন রয়েছে, যাদের নামাযের মাত্র এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ বা এক পঞ্চমাংশ বা এক ষষ্ঠাংশ_এভাবে এক দশমাংশ পর্যন্ত উল্লেখ করেছেন_আমলনামায় লেখা হয়।’ অর্থাৎ নামাযের মধ্যে যে ক্ষুদ্রাংশে আল্লাহ্‌ তা'আলার দিকে মন নিবিষ্ট থাকে, কেবল সেই ক্ষুদ্র অংশটুকু কবুল হওয়ার যোগ্য হয়। হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন $ ‘যে ব্যক্তি হুযূরে ক্কালব অর্থাৎ একাগ্রতা সহকারে দুই রাকাত নামায পড়ে, সে সদ্যপ্রসূত সস্তানের ন্যায় নিষ্পাপ হয়ে যায়! বস্তুতঃ আল্লাহ্র দরবারে নামায কেবল তখনই গ্রহণযোগ্য হতে পারে, যখন একমাত্র আল্লাহ্‌ তা'আলার ধ্যানে নিজেকে নিমজ্জিত করে নামায পড়া হবে। যদি এরূপ নাহয় ; বরং নামাযের মধ্যে নানাবিধ চিন্তা ও অহেতুক কল্পনার অবতারণা হয়, তবে এর দৃষ্টান্ত হবে এরূপ, বাদশাহর দরবারে কেউ স্বীয় অপরাধের ক্ষমা প্রার্থনার মানসে দ্বারপ্রান্তে দণ্ডায়মান হলো, ঠিক যে সময় বাদশাহ্‌ উপস্থিত হলেন, তখন ক্ষমা প্রার্থনাকালে যদি সে এদিক সেদিক তাকাতে থাকে অথবা অন্যমনস্ক হয়ে থাকে, তবে বাদশাহ্‌ তার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।