ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ স্থায়ী রাখেন। আর যদি এরা সংকীর্ণ-হৃদয় হয়ে যায়, তবে তা অন্যদেরকে দিয়ে দেন। হযরত আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা কি জান-_জঙ্গলের বাঘ হুংকার দিয়ে কি বলে? সাহাবীগণ আরজ করলেন, আল্লাহ্‌ ও রাসূলই উত্তম জানেন। তিনি বললেন, বাঘ বলে, আয় আল্লাহ্‌ ! আমি যেন কোন সৎলোকের উপর চড়াও (হামলা) না করি। হযরত আলী (রাযিঃ)-সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ঃ “তোমাদের কারও যদি কোনকিছুর প্রয়োজন বা সমস্যা দেখা দেয়, তবে সেটা সমাধানের জন্য জুমারাতে (ব্হস্পতিবারে) ভোর-সকালে রওনা হও এবং ঘর থেকে বের হওয়ার সময় সূরা আলি- ইমরানের শেষ কয়েকখানি আয়াত, আয়াতুল-কুরসী, সুরা কদর ও সূরা ফাতেহা পড়ে নাও। কেননা, এতে দুনিয়া ও আখেরাতের সকল মকসূদ পূরণ হয়।” হযরত আবব্ল্লাহ্‌ ইবনে হাসান ইবনে হাসান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “একদা আমার কোন একটি প্রয়োজনে আমি হযরত উমর ইবনে আব্দুল আধীয (রহঃ)-এর খেদমতে হাজির হয়েছিলাম। আমাকে দেখেই লোক পাঠিয়ে দিবেন (আমি তৎক্ষণাৎ আপনার হুকুম পালনার্থে কাজ করে দিবো)। আমি আল্লাহ্র সম্মুখে বড় লজ্জিত হই, যখন দেখি_-আপনি স্বয়ং আমার দরজায় উপস্থিত হয়েছেন।” ইবনে হাব্বান ও হাকেম (রহঃ) রেওয়ায়াত করেছেন যে, একদা এক ব্যক্তি হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে বললো ঃ ইয়া রাসূলাল্লাহ! আমি বড় গুনাহ্‌ করে ফেলেছি ; আমার জন্যে কি কোন তওবা আছে? হুযুর জিজ্ঞাসা করলেন, তোমার মা জীবিত আছেন? লোকটি বললো, না। হুযূর জিজ্ঞাসা করলেন, তোমার খালা জীবিত আছেন? লোকটি বললো, হা। হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, তুমি তোমার খালার সাথে সদ্ব্যবহার কর। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।