ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

১১৩ Edi) bm Sk থেকে সাত খন্দক দূরে রাখবেন। দুই খন্দকের মধ্যবর্তী দূরত্বের পরিমাণ হচ্ছে পাচশত বছরের পথ। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন $ “ক্রিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলা বলবেন, হে আদম-সম্তান! আমি পীড়িত হয়েছিলাম আর তুমি আমাকে দেখতে আস নাই। সে বলবে, হে আমার প্রতিপালক প্রভু! আমি কিভাবে আপনাকে দেখতে আসবো অথচ আপনিই সমস্ত জগতের প্রতিপালক প্রভু? আল্লাহ্‌ বলবেন, তুমি কি জানতে না যে, আমার বান্দা অমুক পীড়িত হয়েছিল আর তুমি তাকে দেখতে যাও নাই? তুমি কি জানতে না যে, তুমি যদি তাকে দেখতে যেতে নিশ্চয় আমাকে তার নিকট পেতে? হে আদম-সস্তান! আমি তোমার নিকট খানা চেয়েছিলাম তুমি আমাকে খানা দেও নাই। সে বলবে, হে আমার প্রতিপালক প্রভু! আমি আপনাকে কিরূপে খানা দিতাম অথচ আপনিই সমস্ত জগতের প্রতিপালক প্রভূ? তিনি বলবেন, তুমি কি জানতে না যে, আমার বান্দা অমুক তোমার নিকট খানা চেয়েছিল আর তুমি তাকে খানা দেও নাই? তুমি কি জানতে না যে, যদি তাকে খানা দিতে নিশ্চয় তা আমার নিকট পেতে? আল্লাহ্‌ বলবেন, হে আদম-সম্ভান! আমি তোমার নিকট পানি চেয়েছিলাম আর তুমি আমাকে পানি পান করাও নাই। সে বলবে, হে আমার প্রতিপালক প্রভু! আমি আপনাকে কিরূপে পানি পান করাবো, যখন আপনিই সমস্ত জগতের প্রতিপালক প্রভু? তিনি বলবেন, আমার অমুক বান্দা তোমার নিকট পানি চেয়েছিল আর তুমি তাকে পানি পান করাও নাই। তুমি কি জানতে না যে, যদি তাকে পানি পান করাতে তবে তা আমার নিকট পেতে? www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।