১১১ মুকাশাফাতুল-কুল্ব আল্লাহ্ এ-কে তার জন্য বর্ধিত করে দিবেন বনহুগুণে।” (বাক্কারাহ্ £৪ ২৪৫) আরজ করা হলো, ইয়া রাসূলাল্লাহ্ ! সর্বোত্তম সদৃকা কোন্টি? তিনি বললেন, অভাবীকে গোপনে যা দান করা হয় আর নিজের অভাব -অনটন সত্বেও কষ্ট সহ্য করে যা দিয়ে অপরের সাহায্য করা হয়। অতঃপর এ আয়াত তিলাওয়াত করলেন ৫ EC EE Cain < LAE Ed ৰণ Cd Md MEd Less, Lo p22 5) 0 and DEGAS টি) 2 Dr? AP epee hae SAEs atl “তোমরা যদি সদৃকাসমূহ প্রকাশ্যে প্রদান কর সে-ও ভাল কথা। আর যদি এতে গোপনীয়তা অবলম্বন কর এবং দরিদ্রদেরকে দিয়ে দাও, তবে তোমাদের জন্য অতি উত্তম।” (বান্ধারাহ্ $ ২৭১) হাদীস শরীফে আছে, কোন মুসলমান বিবস্ত্র কোন মুসলমানকে পোষাক দান করলে আল্লাহ্ তা'আলা তাকে বেহেশ্তের সবুজ পোষাক পরিধান করাবেন। কোন অভুক্ত মুসলমানকে খাদ্য খাওয়ালে আল্লাহ্ তা'আলা তাকে বেহেশতের ফল খাওয়াবেন। আর যদি কোন মুসলমান পিপাসার্ত কোন মুসলমানকে পানি পান করায়, তবে আল্লাহ্ তা'আলা তাকে বেহেশৃতের সিল-মোহরযুক্ত খোশবূদার শরাব পান করাবেন। হাদীস শরীফে আছে, মিসকীনকে দান করলে যে ক্ষেত্রে এক সদৃকার সওয়াব লাভ হয়, গরীব অভাবী আত্মীয়কে দান করলে দ্বিগুণ সওয়াব হয়ূ_এক, সদৃকার, দ্বিতীয়, আত্মীয়তার বন্ধন রক্ষা করার। এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলাল্লাহ্! উত্তম সদৃকা কোন্টি? নবীজী বলেছেন, তোমার যে আত্মীয় তোমার সাথে গোপনে শত্রতা পোষণ করে, তাকে দান করা উত্তম সদৃকা। বর্ণিত আছে, যে ব্যক্তি একটি দুগ্ধবতী পশু উঙ্ট্রা, গাভী, ছাগল প্রভৃতি) অপরকে এই মর্মে দান করে যে, সে এ থেকে দুধ পান করবে এবং পরে তা ফিরিয়ে দিবে, অথবা কেউ যদি অপরকে ঝণ দেয় কিংবা সফরসাথীকে কেউ যদি হাদিয়া-উপহার পেশ করে, তবে এতে একটি গোলাম আযাদ করার সওয়াব হবে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।