১০৯ মুকশাফাতুল_ কুলুব রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন ৪ PT PD ale Aue BP OF 2 Pp peer fe 01 sla3i foals LS Eb) Las BU! “পানি যেমন আগুন নিভিয়ে দেয়, দান-খয়রাত ও সদ্ৃবকা তেমনি পাপ মোচন করে দেয়।” হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা’ব ইবনে আজ্রাহ্ (রাযিঃ)-কে সম্বোধন করে বলেছেন ৪ + পলা জিন ণাচকা oH Leos 21 B31 3 som de US 223 22s Losi S02 3 “হারাম খাদ্যের দ্বারা উৎসারিত রক্ত-মাংস বেহেশ্তে প্রবেশ করবে না ; বরং দোযখেরই যোগ্য। হে কা'ব ইবনে আজ্রাহ্! সকল মানুষই দুনিয়া থেকে বিদায় হয় ; কিন্ত কেউ বিদায় হয় দোযখের আগুন থেকে নিজকে' মুক্ত করে আর কেউ নিজের জীবন ধ্বংস করে দোযখের উপযুক্ত হয়ে। হে কা’ব! নামাযে আল্লাহ্র নৈকট্য ও সান্নিধ্য লাভ হয় আর রোযা হচ্ছে (দোযখের আগুন থেকে আত্মরক্ষার জন্য) ঢালস্বরূপ। সদকা ও দান- খয়রাত গুনাহ্সমূহকে এমনভাবে মিটিয়ে দেয়, যেমন সবল লোক ভারী পাথরকে সরিয়ে দেয়। অন্য রেওয়ায়াতে আছে যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়।” বর্ণিত আছে, “সদৃকা ও দান-খয়রাত খোদায়ী গজবকে ফিরিয়ে রাখে, অপমৃত্যু থেকে হেফাযত করে!” এক রেওয়ায়াতে বর্ণিত হয়েছে, আল্লাহ্ তা'আলা সদৃকার ওসীলায় অপমৃত্যুর সত্তরটি দরজা বন্ধ করে দেন। হাদীস শরীফে আরও আছে, “ক্কেয়ামতের দিন হিসাক-নিকাশ শেষ হওয়া পর্যন্ত দাতা ব্যক্তিগণ নিজ নিজ সদৃকার ছায়ায় অবস্থান করবে।” অপর এক রেওয়ায়াতে আছে, “কখনও এমন হয় যে, মানুষ কিছু সদ্বকা করে, ফলতঃ শয়তানের সত্তরটি জাল ভেঙ্গে যায়।” একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করা হলো, ইয়া রাসূলাল্লাহ্ ! সর্বোত্তম সদৃকা কোন্টি? তিনি বললেন, “অভাবী হয়েও দান করা ; তোমার দান তাদের থেকেই আরম্ভ কর যাদের ব্যয়ভার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।