ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

সুকাশাফাতুল_কুলূব ৯৯ সে এভাবে সিজদা করে নেয়, তা’ হলেও আমি তার তওবা কবুল করে নিবো এবং তার সমস্ত গুনাহ্‌ মাফ করে দিবো।’ হযরত মূসা আলাইহিস সালাম ইবলীসকে এভাবে বললে সে ক্রোধে অগ্নিশৰ্মা হয়ে গেল এবং দম্তের সাথে বলতে লাগলো,--'হে মূসা! আমি আদমকে বেহেশতে সিজদা করি নাই, এখন তার মৃত্যুর পর আমি তাকে সিজদা করতে পারি না!’ বর্ণিত আছে,-_ইবলীসকে যখন দোযখে নিক্ষেপ করার পর কঠিন শাস্তি দেওয়া হবে, তখন জিজ্ঞাসা করা হবে,--'আল্লাহ্র আযাব কেমন হচ্ছে?’ সে বলবে,--‘অত্যসন্ত কঠিন, যারপর আর কঠিন আযাব হতে পারে না৷’ এ সময় ইবলীসকে বলা হবে, ‘হযরত আদম আলাইহিস্‌ সালাম তো বেহেশতে আছেন, তুমি এখনও তাকে সিজদা করে মাফ চেয়ে নাও, তোমাকে মাফ করে দেওয়া হবে।’ এ কথার পরেও সে হযরত আদমকে সিজদা করতে অস্বীকার করবে। অতঃপর অন্যান্য দোযখীদের তুলনায় তার আযাব সত্তর গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। এক রেওয়ায়াতে বর্ণিত হয়েছে,__আল্লাহ্‌ তা'আলা ইবলীসকে এক লক্ষ বৎসর পর পর দোযখ হতে বাহিরে আনয়ন করবেন এবং হযরত আদম (আঃ)-কেও বাহিরে আনা হবে। অতঃপর তাকে সিজদা করার হুকুম করা হবে। তখনও বারবার ইবলীস হযরত আদমকে সিজদা করতে অস্বীকার করবে। এভাবে তাকে পুনঃ পুনঃ জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় সাধক! তুমি যদি ইবলীসের প্রতারণা ও ষড়যন্ত্র হতে রক্ষা পেতে চাও, তা’ হলে মাওলা পাকের সামিধ্যে আশ্রয় গ্রহণ কর এবং আত্মরক্ষার জন্য তার কাছেই প্রার্থনা কর। ক্লিয়ামতের দিন আগুনের একটি কুরসী পাতা হবে, এবং ইবলীসকে সেই কুরসীর উপর বসানো হবে। তখন সে গর্দভের ন্যায় চিৎকার করতে থাকবে। এ চিৎকার শুনে অন্যান্য শয়তান ও কাফেরগণ তার চতুল্পার্খে সমবেত হবে। তখন সে বলবে,_-'হে দোযখের অধিবাসীরা ! তোমরা কেমন পেলে? তোমাদের প্রভূ যে ওয়াদা করেছিলেন, তা’ বাস্তবে পেয়েছো?’ তারা বলবে,--“আমাদের প্রভু যা বলেছিলেন, তা’ সবই সত্য এবং আমরা সবই বাস্তবে পেয়েছি।’ ইবলীস পুনরায় বলবে £ ‘আজ আমি আল্লাহ্র রহমত ও অনুগ্রহ থেকে নিরাশ হয়ে গেছি।’ অতঃপর আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাগণকে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।