৯৮ মুকাশাফাতুল- কুলুব আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাবো।' (আ'রাফ £ ২৩) তারা আল্লাহ্ তা'আলার রহমত ও অনুগ্রহ থেকে নিরাশ না হয়ে তাৎক্ষণিকভাবে তওবা, লজ্জা ও অনুতাপ প্রকাশ করেছিলেন। যেমন আল্লাহ্ পাক পবিত্র কুরআনে নির্দেশ করেছেন $ ihr ed 29a Pr oR আলা SE ERE LE CE Ea) পক্ষান্তরে, ইবলীস না গুনাহ্ স্বীকার করেছে, না লজ্জিত ও অনুতপ্ত হয়েছে, না নিজেকে ভর্ৎ্সনা করেছে, না আল্লাহ্র রহমতের কোন আশা করেছে ; বরং সে রীতিমত আস্ফালন করতে শুরু করেছে। অতএব যে ব্যক্তির অবস্থা এই ইবলীসের মত হবে, তার তওবা কবুল হবে না। আর যার অবস্থা হযরত আদম আলাইহিস্ সালামের ন্যায় হবে, তার তওবা কবুল হবে। কেননা যে গুনাহ্ লোভঁলালসা থেকে উৎপন্ন হয়, সেটার ক্ষমা ও মার্জনার আশা করা যায়; কিন্তু যে গুনাহ অহংকার ও আত্মস্তরিতার কালকুট বিষ থেকে উৎসারিত হয়, সেটার ক্ষমা ও ক্ষতিপূরণের আশা করা যায় না। মূলতঃ হযরত আদম আলাইহিস্ সালামের ক্রটির উৎস ছিল (ফল ভক্ষণের) লোভ আর ইবলীসের পাপ ও অবাধ্যতার কারণ ছিল তার অহংকার ও আত্মস্তরিতা। বর্ণিত আছে,-_একদা পাপিষ্ঠ ইবলীস হযরত মূসা আলাইহিস্ সালামের নিকট উপস্থিত হয়ে বলতে লাগলো ঃ ‘হে মুসা! আপনাকে আল্লাহ্ তা'আলা রিসালত ও নবুওয়াতের সম্মানে ভূষিত করেছেন, আপনার সাথে সরাসরি কথা বলেছেন।’ হযরত মুসা (আঃ ) বললেন £$ ‘তা অবশ্যই ; কিন্ত তোমার উদ্দেশ্য কি? তুমি আমার কাছে কি চাও? এবং তুমি কে?’ ইবলীস বললো,- ‘হে মুসা! আপনি আপনার প্রভুর কাছে বলুন যে, আপনার একজন মাখলুক তওবা করতে চায়।’ তখন আল্লাহ্ তা'আলা হযরত মূসা আলাইহিস্ সালামের নিকট ওহী প্রেরণ করলেন £ ‘মে মুসা! তুমি তাকে বলে দাও যে, আল্লাহ্ তা'আলা তোমার দরখাস্ত শ্রবণ করেছেন। অতঃপর তাকে ছকুম কর, সে যেন আদম আলাইহিস্ সালামের কবরকে সম্মুখে রেখে সিজদা করে। যদি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।