মুকাশাফাতুল_কুলুব ৯৫ গেলো। অতঃপর মনিব সেখান থেকে প্রস্থান করে তার স্ত্রীর নিকট ঘটনাটি বর্ণনা করলো। পরদিন রাতে মনিব স্ত্রীকে নিয়ে গোলামের গৃহের দরজায় দাড়িয়ে দেখলো-_পূর্বের ন্যায় তার মাথা হতে আসমান পর্যস্ত নূরের কিন্দীল ঝুলছে আর সে সিজদায় পড়ে কান্নাকাটি করছে। এভাবে রাত প্রভাত হলে তারা গোলামকে ডেকে বললো--তোমাকে আমরা আল্লাহ্র ওয়াস্তে আযাদ করে দিলাম ; তুমি এখন আমাদের দায়-দায়িত্ব থেকে সম্পূর্ণ মুক্ত ও স্বাধীন, যাতে তুমি আল্লাহ্র দরবারে যে উযর পেশ করেছিলে, তা’ তোমার জন্য আল্লাহ্র ইবাদতে বাধা না হয়। এরপর গোলাম আকাশের দিকে মস্তক উত্তোলন পূর্বক নিম্নের পংক্তিটি পড়লো ৫ LB 3 DC) TI ffl CG LS SE LV ‘হে গোপন রহস্যের মালিক! আমার গোপন ভেদ প্রকাশিত হয়ে গেছে, এখন আমি আর বেঁচে থাকতে চাই না! তারপর সে বললো £$ ‘হে আল্লাহ্! আমি আপনার কাছে মৃত্যু প্রার্থনা করি, আমাকে এ মুহূর্তেই দুনিয়া থেকে উঠিয়ে নিন।’ এই দো'আর পরমুহূর্তেই সে মাটিতে লুটে পড়লো এবং চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিলো। বস্তুতঃ আল্লাহ্র আশেক ও নেক সাধকদের অবস্থায়ই এরূপ হয়ে থাকে ; এ থেকে আমাদের সবক হাসিল করা উচিত। ‘যাহ্রুর-রিয়াদ’ কিতাবে আছে--হযরত মুসা আলাইহিস্ সালামের সাথে এক ব্যক্তির গভীর বন্ধুত্ব ছিল। একদা সে বললো £ ‘হে মূসা! আপনি দো'আ করে দিন, যাতে আমি আল্লাহ তা'আলাকে তাঁর যথার্থ হক অনুযায়ী চিন্তে পারি।’ মুসা আলাইহিস্ সালাম দো'আ করে দিলেন এবং তা’ আল্লাহর দরবারে কবুল হলো। অতঃপর লোকটি পাহাড়ী এলাকায় গিয়ে বন্য জীব- জত্তর সাথে মিশে গেলো। মুসা আলাইহিস্ সালাম বন্ধুকে না পেয়ে আল্লাহর নিকট দো‘আ করলেন ঃ$ ‘ইয়া আল্লাহ! আমি আমার ভ্রাতা ও বন্ধুকে হারিয়ে ফেলেছি ; আমাকে তার সংবাদ জানিয়ে দিন।’ উত্তর আসলো, ‘হে মূসা! আমার সত্যিকার মা‘রেফাত যার হাসিল হয়েছে, সে কখনও মাখলুকের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।