৯৪ যুকাশাফাতুল_কুলুব বললেন--স্মরণ রাখবেন, এ চিকিৎসা এ ব্যক্তির জন্য, যে অতীত জীবনের কৃত পাপকর্ম থেকে সঠিক তওবা করে আস্তরিকভাবে আল্লাহ্র সান্নিধ্যে ফিরে এসেছে!’ জনৈক ব্যক্তি একদা একটি কৃতদাস খরিদ করেছিলো। কৃতদাস মনিবকে বললো, ‘হে মনিব! আপনার কাছে আরজ করার মত আমার তিনটি শর্ত রয়েছে £ঃ এক,-__ ফরয নামাযের সময় উপস্থিত হলে, আপনি আমাকে ইবাদত হতে বিরত রাখবেন না। দুই,--দিনের বেলায় আপনি আমাকে যে কোন কাজের নির্দেশ দিন, তা’ আমি উৎফুল্লচিত্তে পালন করবো ; কিন্ত রাতে আমাকে কোন কাজের হুকুম করবেন না। তিন,-_আপনার বাড়ীতে আমার জন্য একটি স্বতন্ত্র নির্জন কোঠার ব্যবস্থা করে দিন, সেখানে আমাকে ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না।' মনিব তার সব কয়টি শর্ত মেনে নিলো এবং বললো,--“তোমার পছন্দ মত একটি কামরা বেছে নাও'। অতঃপর সে অতি ক্ষুদ্র ও ভগ্ন একটি কামরা পছন্দ করে নিলো। মনিব জিজ্ঞাসা করলো-তুমি এই ক্ষুদ্র ও ভগ্ন কামরাটি কেন বেছে নিলে? সে বললো $ ‘হে মনিব! আপনি কি জানেন না যে, ভগ্ন ও উজাড় কামরা আল্লাহ্ পাকের যিক্রের দ্বারা বাগিচায় পরিণত হয়?’ অতঃপর সে ডক্ত কামরায় অবস্থান করতে লাগলো ; দিনের বেলা সে মনিবের খেদমত করতো এবং রাতে আল্লাহ্র ইবাদতে মশগুল থাকতো। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদা মনিব পায়চারি করতে করতে গোলামের হুজ্বরার কাছে পৌছে দেখতে পেলো--কামরার অভ্যন্তরে একটি উজ্জ্বল আলোকরশ্মি চমকাচ্ছে এবং গোলাম সিজ্দায় পড়ে আছে, আর তার মাথা বরাবর যমীন থেকে আসমান পর্যন্ত একটি নূরের কিন্দীল (লণ্ঠন বা প্রদীপ) ঝুলস্ত অবস্থায় রয়েছে। এদিকে গোলাম অত্যন্ত নিবিষ্টচিত্তে আল্লাহ্র কাছে রোদন করে মুনাজাত করছে £ ‘আয় আল্লাহ্! আপনি আমার উপর মনিবের খেদমত লাযেম ও অপরিহার্য করে দিয়েছেন। যদি আমার উপর এ দায়িত্ব না থাকতো, তা’ হলে আমি শুধু আপনার ইবাদতেই মশগুল থাকতাম। অতএব হে আল্লাহ্! আমার এই অপারগতা আপনি কবুল করে নিন।’ এদিকে মনিব এ সবকিছু অবলোকন করছিল। অবশেষে সকাল বেলা সেই কিন্দীল বা নূরের জ্যোতি বিলীন হয়ে গেলো এবং গৃহের ছাদ আবার পূর্বের মত হয়ে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।