৯২ যুকাশাফাতুল- কুলু থাকবে, উযু ভঙ্গ হয়ে গেলে তৎক্ষণাৎ পুনরায় উযূ করে দু'রাকাত নফল পড়বে ; সবসময় কেবলামুখী হয়ে বসার চেষ্টা করবে, অস্তরে এই ধ্যান- খেয়াল জাগরুক রাখবে যে, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মুখে উপস্থিত। এই ধ্যানমগ্নতার ফলে প্রতিটি কাজে প্রশান্তি অনুভব হবে, দুঃখ-মুসীবতে ধৈর্যধারণ সহজ হবে। মুসলমানের নীতি হচ্ছে,__সে কাউকে দুঃখ দিবে না, শত্রুর মুকাবেলা করবে না, বরং দোস্ত-দুশমন নির্বিশেষে সকলের জন্য নেক দো'আ করবে। সে কখনো অহংকার ও আত্মসমর্থনের ব্যাধিতে আক্রান্ত হবে না। স্বীয় আমল-ইবাদতের জন্য বড়াই ও আত্মম্ভরিতায় লিপ্ত হবে না। কেননা এটা কোন মুসলমানের নীতি বা চরিত্র নয় ; বরং শয়তানের খাসলত। মুসলমান সর্বদা বিনয়ী থাকবে ; নিজেকে নিকৃষ্ট জ্ঞান ' করবে, নেক বাদন্দাদেরকে ভক্তি ও শ্রদ্ধার চোখে দেখবে। কেননা যার অন্তরে নেক লোকদের প্রতি ভক্তি-শ্রদ্ধা নাই, তাকে আল্লাহ্ তা'আলা পুণ্যবান লোকদের সাহচর্য থেকে বঞ্চিত করে রাখেন। আর যে ব্যক্তি আমল ও ইবাদতের মান-মর্যাদা ও মূল্যায়ন সম্পর্কে অজ্ঞ, সে হৃদয়ের প্রশান্তি ও সুরুচি হতে বঞ্চিত থাকে। হযরত ফ্যাইল ইবনে ইয়ায (রহঃ)-কে জিজ্ঞাসা করা হয়েছিল £ ‘হে আবূ আলী (তার উপনাম)! কি কি গুণের সমাবেশ হলে একজন মানুষকে সৎ বলা যায়? তিনি উত্তর করেছেন $ ‘যখন তার অন্তরে পরোপকার ও কল্যাণ-কামনার গুণ বিদ্যমান থাকবে এবং আল্লাহ্র প্রতি ভয় থাকবে, যবানে সর্বদা সে সত্য ও হক বলবে এবং দেহের সমগ্র অঙ্গ-প্রত্যঙ্গকে সৎকাজে ব্যপৃত রাখবে, তখন তাকে নেক ও সৎ বান্দা হিসাবে আখ্যায়িত করা যায়! মি'রাজের সময় হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ্ পাক বলেছেন $ ‘হে আহমদ (আল্লাহ্র রাসূলের অপর নাম)! তুমি যদি দুনিয়ার সকল মানুষ অপেক্ষা অধিক মুত্তাকী হতে চাও, তা' হলে দুনিয়ার ব্যাপারে তুমি অনাসক্ত ও উদাসীন হয়ে যাও এবং আখেরাতের ব্যাপারে উৎসাহী ও উদৃগ্রীব হও ৷’ হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরয করলেন ঃ ‘আয় আল্লাহ্! আমি দুনিয়ার ব্যাপারে কিভাবে অনাসক্ত হবো?’ আল্লাহ্ পাক বললেন--‘তুমি তোমার পানাহার ও পরিধানের জন্য www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।