ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

মুকাশাফাতুল-কলুব ৯১ হযরত আমর ইবনে উবাইদ (রহঃ) মাত্র তিনটি কাজের জন্য ঘর থেকে বের হতেন £ এক, জামাতের সাথে নামায পড়ার জন্য। দুই, কোন রোগীর সেবা-শুশ্রযার জন্য। তিন, জানাযায় শরীক হওয়ার জন্য। তিনি দেখেছি ; অথচ জীবন হচ্ছে মানুষের মহামূল্য রত্ন এর সাহায্যে আখেরাতের অনস্তকালের জীবনের জন্য সম্পদ সঞ্চয় করা উচিত। হে আখেরাতের পথে বিচরণকারী ! তোমার জন্য অপরিহার্য যে, তুমি পার্থিব দ্রব্য-সামগ্রীর লোভ- লালসা থেকে সম্পূর্ণরূপে পাক_পবিত্র হয়ে যাও। যাতে একমাত্র আখেরাতের ফিকির ছাড়া অন্য কোন ধান্দা তোমাকে স্পর্শ করতে না পারে, তোমার ভিতর ও বাহির যাতে একই ফিকিরে নিমগ্ন থাকে। তা’ হলেই তোমার দ্বারা আখেরাতের জীবনে কল্যাণ সাধন সম্ভব ও সহজতর হবে। হযরত শিবলী (রহঃ) বলেন £$ ‘প্রথম প্রথম আমি নিদ্রার আধিক্য থেকে বাচার জন্য সুরমার সাথে নিমক (লবণ) মিশ্রণ করে চোখে ব্যবহার করতাম। পরবর্তীতে যখন পূর্ণ রাত্রি জাগরণে ব্রতী হয়েছি, তখন থেকে চোখে শুধু নিমক ব্যবহার করে থাকি!’ হযরত ইবৃরাহীম ইবনে হাকেম (রহঃ) বর্ণনা করেন যে, আমার পিতা কাটতে আরস্ত করতেন। তখন দরিয়ার মৎস্যরাজি তাকে ঘিরে আল্লাহ্‌র যিক্র ও তাসবীহ করতে থাকতো। হযরত ওহৃব ইবৃনে মুনাবিবহ্‌ (রহঃ) আল্লাহ্র নিকট দো‘আ করেছেন, যাতে সম্পূর্ণরূপে তার নিদ্রাকে উঠিয়ে নেন। ফলে, চল্লিশ বৎসর পর্যন্ত তিনি এক মুহূর্তও ঘুমান নাই। হযরত হাসান হাল্লাজ (রহঃ) নিজেকে টাখন, হতে হাঁটু পর্যন্ত তেরটি বেড়ীর বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন। এতদৃসত্বেও তিনি প্রতি রাতে এক হাজার রাকাত নফল নামায পড়তেন। হযরত জুনাইদ বাগদাদী (রহঃ) তাসাওউফে ব্রতী হওয়ার পর সূচনাতেই এতটুকু অগ্রসর হয়েছিলেন যে, দোকান খুলে তাতে প্রবেশ করার পর পর্দা টানিয়ে দিতেন এবং চারশত রাকাত নফল নামায পড়ে বাড়ী ফিরে যেতেন। হযরত ইবনে দাউদ (রহঃ) চল্লিশ বৎসর পর্যন্ত ইশা'র উযু দিয়ে ফজরের নামায পড়েছেন। বস্তুতঃ ঈমানদার ব্যক্তির উচিত__সে সবসময় উষু অবস্থায় www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।