ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

৯০ সুকাশাফাতুল-কুলুৰ ‘মু’মিনগণ ! তোমরা আল্লাহ্‌কে অধিক পরিমাণে স্মরণ কর এবং সকাল বিকাল আল্লাহ্‌র তসবীহ পাঠ কর।’ (আহ্যাব $£ ৪১,৪২) একদা হযরত আবদুল্লাহ ও হযরত আহমদ ইবনে হরব্‌ (রহঃ) কোথাও গিয়েছিলেন। তথায় হযরত আহমদ ইবনে হরব্‌ (রহঃ) মাটির উপর থেকে কিছু তরু-তাজা ঘাস উপুড়িয়ে ফেলেছিলেন। তখন হযরত আবদুল্লাহ (রহঃ) তাকে বললেন $ দেখ, হে আহমদ! তোমার এ কাজটির কারণে পঞ্চবিধ ক্ষতি সাধিত হয়েছে £ঃ এক, তোমার অস্তর মাওলা পাকের যিকর ও তসবীহ থেকে বিচ্যুত হয়ে এই ঘাসে মগ্ন হয়েছে। দুই, তোমার নফ্‌সকে আল্লাহ্র যিক্‌রের পরিপন্থা কাজে অভ্যস্থ হওয়ার সুযোগ করে দিলে। তিন, তুমি এ অহেতুক কাজটির পথ খুলে দিলে, অন্যরা এখন তোমার অনুকরণে এতে লিপ্ত হবে। চার, তুমি এ ঘাসের যিক্‌রে ব্যাঘাত সৃষ্টি করলে। পাচ, কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে নালিশের পক্ষে তুমি নিজেই একটি প্রমাণ প্রস্তুত করে দিলে।' হযরত সির্রী (রহঃ) বর্ণনা করেছেন যে, আমি হযরত জুরজানী (রহঃ)- কে দেখেছি, তিনি শুধু ছাতু খেয়ে ক্ষুধা নিবারণ করতেন। একদা আমি তাকে জিজ্ঞাসা করলাম £ ‘আপনি কেবল ছাতু আহার করে থাকেন, অন্য কোন খাদ্য-দ্রব্য গ্রহণ করেন না--এর কারণ কি?’ তিনি বললেন $ ‘হে সির্রী! অপর কোন খাদ্যবস্তু চিবিয়ে খাওয়ার জন্য অধিক সময় ব্যয় করতে হয় ; আমি হিসাব করে দেখেছি এ সময়টুকুতে শুধু ছাতু খেয়ে নিলে আমি নব্বই বার বেশী ‘সুবহানাল্লাহ’ পড়তে পারি। এই তারতম্যের কারণেই আজকে চল্লিশ বৎসর যাবত আমি রুটি আহার করি না! হযরত সাহল ইবনে আবদুল্লাহ (রহঃ) প্রতি পনের দিন পর একবার মাত্র আহার করতেন। রমযান মাসে সেহরী ও ইফ্‌্তারের সময় মাত্র এক এক লুকমা খাদ্য গ্রহণ করতেন। কোন কোন সময় এমন হতো যে, তিনি সত্তর দিন পর্যন্ত না খেয়ে থাকতেন ; খানা খেলে তার শরীর দুর্বল হয়ে যেতো আর না খেলে তিনি সবল থাকতেন। আবু হাম্মাদ আসৃওয়াদ (রহঃ) ত্রিশ বৎসরকাল মসজিদুল-হারামে অবস্থান করে কাটিয়েছেন। এ দীর্ঘ সময়ে কেউ তাকে পানাহার করতে দেখে নাই এবং তার একটি মুহূর্তও আল্লাহ্র যিক্র ছাড়া অতিবাহিত হয় নাই। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।