অধ্যায় £৪ ১১ আল্লাহ ও রাসূলের (সঃ) আনুগত্য ও মহববত আল্লাহ্ তা'আলা বলেন £৪ ah Are Box al PEG AS 0) $3 ‘বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তা'হলে আমাকে অনুসরণ কর, আল্লাহ্ও তোমাদেরকে ভালবাসবেন।’ (আলি ইমরান ৪ ৩১) হে মানব! এ কথা স্মরণ রাখ যে, আল্লাহ্ ও রাসূলের প্রতি তোমার মহববতের অর্থ হচ্ছে, ইবাদত ও ইতা'আত তথা আল্লাহ্র দাসত্ব ও বন্দেগী করা এবং হযরত রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণ করা। আর ‘আল্লাহ্ তা'আলা তোমাকে ভালবাসবেন’ এর অর্থ হচ্ছে, তোমার গুণাহ্ মাফ করবেন এবং তোমার প্রতি রহমত ও অনুগ্রহ করবেন। বস্তুতঃ বান্দার অস্তঃকরণে যদি এ বিশ্বাস বদ্ধমূল হয় যে, সর্বগুণ- উৎকর্ষ ও রূপ-সৌন্দর্যের আধার ও মালিক একমাত্র আল্লাহ্, বান্দার মধ্যে যে গুণ ও সৌন্দর্য পরিলক্ষিত হয় তা’ একমাত্র আল্লাহ্রই দেওয়া এবং তারই সৌন্দর্যের বিকাশ মাত্র আর এ বিকাশও অতস্তিত্বমান হয় একমাত্র তারই অনুগ্রহের ফলে, তা'হলে বান্দার মহব্বত একমাত্র আল্লাহ্র জন্যই নির্ধারিত হয়ে যাবে। আর সে আল্লাহ্র জন্য নিবেদিত-প্রাণ অনুগতে পরিণত হবে। ফলে, উক্ত মহ্ববতের আবেদনেই সে আল্লাহ্র হবাদত ও হুকুম- আহকাম পালন করবে এবং তার নৈকট্য অর্জনের চেষ্টায় নিরত থাকবে। তাই, অনেকে মহববতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন ঃ ‘ইবাদতের জন্য দৃঢ়সংকল্প করা এবং কার্যতঃ এর বাস্তবায়ন করার নামই মহব্বত'। আর এই ইবাদত ও হুকুম পালনে রীতি-পদ্ধতির প্রশ্নে অনিবার্যরূপে দেখা দেয় ‘এত্তেবায়ে রাসূল’ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণের বিষয়টি। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।