‘তোমার মধ্যে তা’ সহ্য করার ক্ষমতা নাই।’ যুবক বললো £$ ‘তা’ হলে অর্ধাণু পরিমাণ মহব্বতের জন্য দো'আ করুন৷’ অতঃপর হযরত ঈসা আলাইহিস্ সালাম দো'আ করলেন $ ‘হে মহান প্রভু! এই যুবককে আপনার মহববতের অর্ধাণু পরিমাণ দান করুন।’ দো'আর পর হযরত ঈসা (আঃ) আপন পথে চলে গেলেন। দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর তিনি সেই যুবকের বাড়ীর পার্শ্ব দিয়ে যাওয়ার সময় তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। লোকেরা বললো, বহুদিন যাবত যুবকটি পাগল অবস্থায় কালাতিপাত করছে এবং বর্তমানে সে পর্বতের চুড়ায় চুড়ায় ঘুরে বেড়ায়। এ খবর শুনে হযরত ঈসা আলাইহিস্ সালাম দো'আ করলেন $ ‘হে অল্লাহ্ সেই নওজওয়ানের সাথে আমাকে সাক্ষাৎ করিয়ে দিন।’ দো'আর পর হযরত ঈসা (আঃ) দেখতে পেলেন-_সেই যুবক অসংখ্য পর্বতমালার মাঝখানে একটি উঁচু শিখরে আসমানের দিকে মুখ করে দাড়িয়ে আছে। হযরত ঈসা (আঃ) তাকে সালাম দিলেন ; কিন্তু সে কোন উত্তর দিল না। পুনরায় হ্যরত ঈসা নিজের পরিচয় দিয়ে বললেন $ ‘আমি ঈসা’। এ সময় আল্লাহ্র পক্ষ হতে হযরত ঈসা আলাইহিস্ সালামের প্রতি ওহী আসলো £$ ‘হে ঈসা! যার অস্তরে আমার মহববতের অর্ধাণু পরিমাণও প্রবেশ করেছে, সে কখনও মানুষের আওয়ায শুনতে পারে না। শুনে রাখ,__ আমার মহত্ব ও পরাক্রমশীলতার কসম, তুমি যদি করাত দিয়ে তাকে চৌচির করে দাও, তবুও সে বিন্দুমাত্রও অনুভব করবে না! যে ব্যক্তি নিজের জীবনে তিনটি বিষুয়ের দাবী করেছে ; অথচ আত্মাকে অপর তিনটি বিষয়ের কলুষতা হতে মুক্ত করতে পারে নাই, সে নির্ঘাত ধোকায় পড়ে রয়েছে £ঃ এক,-__হৃদয়ে আল্লাহ্র যিকরের সুমিষ্ট আস্বাদের দাবী করে ; অথচ দুনিয়ার মহব্বত পরিত্যাগ করে নাই। দুই,_-ইবাদতে ইখলাস ও নিষ্ঠার দাবী করে ; অথচ মানুষের কাছে সম্মান ও সুযশের লিপ্সা পরিহার করে নাই। তিন,-_আল্লাহ্র মহব্বতের দাবী করে ; অথচ নিজেকে তুচ্ছ ও নিকৃষ্টতম জ্ঞান করে না। EO ONE ON HO Cad AE or ME Pd ey eh DO Lo OC ET OE
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।