(৯) ৪৮৯ হিজরীর শেষের দিকে দামেশ্কে ফিরে আসেন এবং জামে মসজিদের পশ্চিম মিনারায় ই’তেকাফ শুরু করেন। দরজা বন্ধ করে দিয়ে সারাদিন সেখানে কাটাতেন। ৪৯০ হিজরীর যিলকদ পর্যন্ত দামেশ্কেই অবস্থানরত ছিলেন। অতঃপর তিনি হজ্জের ফরীযাহ্ সম্পাদন ও রওজা শরীফের যিয়ারতে গমন করেন। ৪৯০ হিজরীর পঞ্চম মাসাস্তে খোরাসান যাওয়ার পথে বাগদাদ পৌছেন। কিন্ত, সেখানে বেশীদিন অবস্থান করেন নাই। নিযামিয়ার অধ্যাপনায়ও যোগদান করেন নাই। খোরাসান গমনের পর কিছুকাল তুসে পাঠদান করেন। অতঃপর অধ্যাপনা, বাহাছ সবকিছু ত্যাগ করে ইবাদতে মশগুল হন এবং নির্জনতা ও যিকরের দ্বারা অস্তরের পরিমার্জনকে প্রাধান্য প্রদান করেন। কিন্ত সময়ের বিভিন্ন সংকট, পরিবার-পরিজনের ভরণ-পোষণের সমস্যা তার নির্জনতার এঁকান্তিকতা ও মূল লক্ষ্যপথে খানিকটা বিদ্ন ঘটাতে থাকে। এ অবস্থাতেই সুদীর্ঘ প্রায় নয়টি বৎসর অতিবাহিত হয়। ৪৯৮ হিজরীর রবীউস্সানী মাসে সান্জার-ফখরুল-মুল্ক পর আলী ইবনে নিযাম হযরত গায্যালী (রহঃ)-কে পুনরায় অধ্যাপনাব্রত গ্রহণের জোর আবেদন জানান। তিনি তার প্রত্যয়দীপ্ত এ প্রস্তাব এড়াতে না পেরে নিশাপুরের নিযামিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনায় যোগদান করেন (বাগদাদের নিযামিয়ায় নয়)। কারণ, ফখরুল-মুল্ক আলী ছিলেন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।