Ebaalha os ek MEd FTF ou 2 Ed Pd SAE [4 a bed a band $ + ক oO Si SE 9G IS ‘যোগ্য আসনে, সর্বাধিপতি সম্বাটের সান্নিধ্যে” (কামার £ ৫৪) লোকটিকে উক্ত পুরস্কারে ভূষিত করা হয়েছে। এর কারণ হচ্ছে সে আল্লাহ্র আশেক ছিল, অত্যধিক ইবাদতে নিমগ্ন থাকতো এবং তওবা ও অনুতাপে দ্রুত অগ্রগামী হতো। জনৈক বুযুৰ্গকে ইশক ও মহব্বতের তাৎপর্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন $ ‘মাখলুকের সাথে সম্পর্ক কম রাখবে, অধিকতর নির্জনতা ও একাকীত্ব অবলম্বন করবে, সর্বদা চিন্তাশীল থাকবে, নিশ্চুপ থাকবে, চক্ষু উত্তোলন করবে কিন্ত দৃষ্টিপাত করবে না, সম্বোধন করা হলে শুনবে না, কিছু বলা হলে অনুধাবন করবে না, মুসীবতে ধৈর্যহারা হবে না, ক্ষুধার্ত হলে অনুভব করবে না, বিবস্ত্র হলে খবর থাকবে না, গালি বা ভৎসৰ্না দিলে বুঝবে না, মানবকে ভয় করবে না, নির্জনে আল্লাহ্ তা'আলার ধ্যানে মগ্ন থাকবে, সর্বদা তার প্রতি আকৃষ্ট থাকবে, একাকীত্বে মুনাজাত করবে, পার্থিব ঝঞ্চাটে দুনিয়াদার লোকদের সাথে জড়িত হবে না! হযরত আবু তুরাব বখৃশী (রহঃ) মহব্বত সম্পর্কে নিম্নের কয়েকটি পংক্তি আবৃত্তি করেছেন, যেগুলোর সারমর্ম হচ্ছে £ ‘পার্থিব কোন ব্যাপারে ধোকায় পড়ো না ; প্রতারিত হয়ো না। কেননা, এসবই প্রেমিকের জন্য প্রেমাস্পদের উপটৌকন। দুঃখ-কষ্ট ও বালা-মুসীবত যা প্রেমাস্পদের পক্ষ থেকে এসে থাকে, সবই সে আনন্দচিত্তে বরণ করে নেয়। অভাব-অনটন ও দারিদ্রকেও প্রেমাস্পদের পক্ষ থেকে নগদ দান, সম্মান ও সসম্তষ্টির প্রতীক জ্ঞান করে নেয়। প্রকৃত প্রেমিকের আরেকটি লক্ষণ হচ্ছে, শত্রুর শত ধিক্কার ও প্রতারণা সত্বেও তার পদভ্খলন হয় না ; বরং উত্তরোত্তর প্রেমাস্পদেধ প্রতি তার প্রত্যয় ও আসক্তি বৃদ্ধি পেতে থাকে!’ একদা হযরত ঈসা আলাইহিস্ সালাম একজন যুবকের পার্শ্ব দিয়ে পথ অতিক্রম করছিলেন। যুবকটি বাগানে পানি-সিঞ্চন কার্যে রত .ছিল। হযরত ঈসা আলাইহিস্ সালামকে দেখে সে আরয করলো £ঃ ‘হে আল্লাহ্র নবী! আপনি দো'আ করুন, যেন আল্লাহ্ তা'আলা আমাকে তার মহব্বতের অণু পরিমাণ অংশ দান করেন।’ হযরত ঈসা আলাইহিস্ সালাম বললেন + www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।