যুকাশাফাতুল-কুল্ব ৭» যুবককে দেখেছি, উঁচু একটি অট্টালিকার ছাদের উপর থেকে উঁকি দিয়ে সে পথচারীকে উদ্দেশ্য করে বলছে_ইশৃক ও মহববতের তরে প্রাণ বিসর্জন না দিয়ে কেউ কোনদিন কল্যাণ সাধন করতে পারে নাই। সুতরাং যদি কোন নিবেদিত প্রাণ ব্যক্তি প্রেমাস্পদের তরে প্রাণ বিসর্জন দিতে চায়, তা’ হলে সে যেন এভাবে মৃত্যুবরণ করে। একথা বলে সে তৎক্ষণাৎ ছাদের উপর থেকে মাটিতে পড়ে গেল। পরক্ষণেই লোকজন তাকে উঠিয়ে দেখে, সে মৃত্যুবরণ করেছে!’ হযরত জুনাইদ বাগদাদী (রহঃ) বলেন £$ ‘প্রকৃত তাসাওউফ হচ্ছে সর্বপ্রকার খবর ও অবস্থা থেকে বেখবর ও গাফেল থাকার নাম! একদা হযরত যুন্ূন মিসরী (রহঃ) মক্কা মুকার্রমায় মসজিদে হারামের একটি স্তম্ভের নীচে একজন যুবককে দেখলেন-_নেহায়েত পীড়িত ও বিবস্ত্র বের হচ্ছে। হযরত যুমনুন বলেন £ ‘এ অবস্থা দেখে আমি তাকে সালাম দিয়ে পরিচয় জিজ্ঞাসা করলাম।’ সে বললো £ ‘আমি একজন মুসাফির আশেক ; প্রেমপীড়িত হয়ে পথে পড়ে আছি।’ তার উত্তর শুনে আমি বিষয়টি উপলব্ধি করে বললাম £ ‘আমিও তোমার মতই একজন!’ একথা শুনে সে কাঁদতে লাগলো এবং আমিও তার সাথে কাদলাম। অতঃপর সে জিজ্ঞাসা করলো $ ‘তুমিও যে কাঁদলে?’ আমি বললাম :$ ‘তোমার মত আমিও একজ্ঞন আশেক মুসাফির।’ একথা শুনে সে আরও অধিক পরিমাণে কাদতে লাগলো এবং এ অবস্থাতেই হঠাৎ সজোরে এক চিৎকার দিয়ে মারা গশেল। অতঃপর আমি কাপড় দিয়ে তার শরীর আচ্ছাদিত করে কাফন খরিদ করার জন্য বাজারে গমন করলাম। বাজার থেকে কাফন এনে দেখি, সে নাই। তখন আমি আশ্চৰ্যান্বিত হয়ে বললাম £ সুবৃহানাল্লাহ (কোথায় গেল) ! এমন সময় একটি গায়েবী আওয়ায আমার কানে ভেসে আসলো_-'হে যুমূন! সে এমন এক পথিক, যাকে শয়তান আক্রমণ করতে চেয়েছে ; কিন্তু পারে নাই, তোমার সম্পদের কিয়দাংশ তাকে স্পর্শ করতে চেয়েছে ; তা’ ও হয় নাই, রিদওয়ান ফেরেশতা তাকে জান্নাতে আহ্বান জানিয়েছে ; তা ও সে প্রত্যাখ্যান করেছে।’ আমি জিজ্ঞাসা করলাম ৪ ‘এখন সে কোথায় আছে?’ উত্তর আসলো=- www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।