লোকেরা তীকে বন্দীশালা থেকে হত্যা করার উদ্দেশ্যে বধ্যভুূমিতে নিয়ে যাচ্ছিল। তখন হযরত শিবলীও সে পথ অতিক্রম করে যাচ্ছিলেন। মনসূর তাকে দেখে চিৎকার করে বললেন $ ‘হে শিবলী! শুনে নিন--মহব্বতের হাকীকত হচ্ছে, সুচনাতে অগ্নিদহ্ধ হওয়া আর পরিণামে প্রাণ বিসর্জন দেওয়া !' মনসূর যখন এ বাস্তব সত্যকে প্রত্যক্ষ করলেন যে, একমাত্র আল্লাহ্র সত্তা চিরঞ্জীব, শাশ্বত ; আর সবকিছুই ভঙ্গুর ও ধ্বংসপ্রাপ্ত, অনুরূপ তিনি যখন দৃঢ়ভাবে হৃদয়ঙ্গম করে নিলেন এবং অস্তরে তার বদ্ধমূল হয়ে গেল যে, জগতের সবকিছুতে একমাত্র আল্লাহ্রই সত্তা, কুদরত ও মহিমা বিরাজমান, তখন তিনি নিজের নামটুকুও বিস্মৃত হয়ে গেলেন। তাকে জিচ্গাসা করা হতো, আপনি কে? তিনি বলতেন $ ‘আনাল-হক’ আমি ক্রু। জনৈক বুযুর্গ বলেছেন ঃ$‘খাটি মহব্বতের আলামত (লক্ষণ) তিনটি ৪ এক,--নিজের বা অপর কোন মাখলুকের নয় ; স্বয়ং মাহবুব তথা প্রেমাস্পদের যবানে কথা বলা। দুই, সমগ্র মাখলুকের সংসর্গ ত্যাগ করে কেবল মাহ্বুবের সান্নিধ্য অবলম্বন করা। তিন,-_-অপরাপর সকলের সসম্তষ্টি ও তোষামোদ পরিহার করে কেবল মাহ্বুবের সস্তষ্টির জন্য ব্যগ্নচিত্ত হওয়া’ ইশুকের নিগূঢ়তত্ব হচ্ছে, গোপনীয়তার পর্দা ও আবরণ উত্খাত করে দেওয়া, আচ্ছাদিত রহস্যাবলী উন্মোচিত করে দেওয়া, প্রেমাস্পদের ধ্যানমগ্নতা ও স্মৃতিচারণের অমৃত আস্বাদ ও উন্মত্ততায় আত্মহারা হওয়া, যেন শরীরের কোন অঙ্গ কর্তন করা হলেও বিন্দুমাত্র অনুভব না হয়। এক ব্যক্তি ফ্রাত নদীর তীরে গোসল করছিল। এমন সময় অপর এক ব্যক্তির কণ্ঠে নিম্নের এ আয়াতটির তিলাওয়াত শুনেছিল ৪ 2 2097 al Aa iE ID লক লা oo Le As inl, ‘হে অপরাধীরা! আজ তোমরা ভিন্ন হয়ে যাও’ (ইয়াসীন £ ৫৯) আয়াতটির তিলাওয়াত শুনার সাথে সাথে এর হৃদয়বিদারক প্রতিক্রিয়ার প্রভাবে ভীত-সন্ত্রস্ত হয়ে তৎক্ষণাৎ সে নদীতে ডুবে মারা যায়। মুহম্মদ আবদুল্লাহ বাগদাদী (রহঃ) বলেছেন ঃ ‘আমি বসরা শহরে জনৈক www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।