তাকে আহবান করতেন, তখন তিনি রাতের ওয়াদা করে মুলতবী করতেন। চাইতেন। একদা হযরত ইউসুফকে উদ্দেশ্য করে তিনি বললেন $ ‘হে ইউসুফ! আল্লাহ্র পরিচয় লাভ করার পূর্বে আমি তোমাকে ভালবাসতাম ; এখন আমি আল্লাহ্র পরিচয় পেয়ে গেছি; তাই একমাত্র তার মহব্বত ও ভালবাসা ছাড়া আমার অস্তর থেকে সকল গায়রুল্লাহ্র মহব্বত দুর হয়ে গেছে এবং এজন্যে আমি কোন বিনিময়ও কামনা করি না।’ হযরত ইউসুফ আলাইহিসৃ সালাম বললেন £$ ‘হে যুলায়খা ! আল্লাহ্ তা'আলা আমাকে হুকুম করেছেন এবং বলেছেন যে, তোমার গর্ভ থেকে দু'টি পুত্রসন্তান জন্ম নিবে এবং তাদেরকে নুবুওয়াত প্রদান করা হবে!’ হযরত যুলায়খা বললেন $ “যেহেতু আল্লাহ্ তা'আলা আপনাকে হুকুম করেছেন এবং এজন্যে আমাকে উপায় ও ওসীলা হিসাবে নির্ধারণ করেছেন, তাই এ হুকুম আমার জন্য শিরধার্য।। অতঃপর তিনি মিলনে সম্মত হন। একদা লায়লার প্রেমিক মজনূকে জিজ্ঞাসা করা হয়েছিল £ ‘তোমার নাম কি?’ সে বলেছিল, ‘আমার নাম লায়লা?’ বস্তুতঃ প্রেমাস্পদের তরে আত্মলীন হওয়ার ফলশ্রুতিতে নিজের অস্তিত্ব বিস্মৃত হওয়ার কারণেই এমনটা হয়েছে। এক ব্যক্তি মজনূকে বলেছিল ৪ কিহে মজনূ! লায়লা কি মরে গেছে? সে উত্তর করেছিল $ ‘লায়লা অবশ্যই মারা যায় নাই, সে আমার অস্তরে বিরাজমান ; আমিই লায়লা।’ একদা মজনু লায়লার বাড়ীর পার্শ দিয়ে যাওয়ার সময় আসমানের দিকে দৃষ্টি উচু করে দেখছিল। তখন এক ব্যক্তি বলেছিল_-"হে মজনূ ! আকাশের দিকে তাকাচ্ছ কেন? লায়লার গৃহপ্রাচীরের দিকে দৃষ্টি কর, এভাবে হয়ত তাকে এক নজর দেখে নিতে পারবে।’ তখন মজনূ বলেছিল £ ‘আমি আকাশের তারকারাজি দেখছি, এগুলো আমার কাছে অতি প্রিয় ; কারণ, এগুলোর ছায়া লায়লার বাড়ীর উপর পতিত হয়।’ পর্যন্ত বন্দী করে রেখেছিল। এ সময় হযরত শিবলী (রহঃ) তাকে জিজ্ঞাসা করেছিলেন £ ‘হে মনসূর! বলুন, মহব্বতের হাকীকত কি? তিনি বলেছিলেন £ঃ আজকে নয়, আগামী কল্য জিজ্ঞাসা করবেন। পরের দিন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।