ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

(৮) এবং নিযামুল-মুলক তার প্রতি অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শন করেন। নিযামুল-মুলকের অনুরোধে ৪৮৪ হিজরীর জুমাদাল- উলায় বাগদাদের 'মাদ্রাসায়ে-নিযামিয়ানয় অধ্যাপনার দায়িত্ব গ্রহণ করেন। ৪৮৮ হিজরীর রজব মাসে তার অন্তর্জগতে এক রূহানী বিপ্লব সূচিত হয় এবং সেই যন্ত্রণাকাতর অস্থিরতা ৪৮৯ হিজরীর শুরুভাগ পর্যন্ত দীর্ঘ ছয়মাস কাল অব্যাহত থাকে। এরই ফলশ্রুতিতে তিনি ৪৮৮ হিজরীর যিলকদ মাসে নিযামিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা থেকে অব্যাহতি গ্রহণ করেন এবং দুনিয়ার তামাম সম্পর্কজাল ছিন্ন করে এশ্্‌ক ও মহব্বত, যুহদ ও মা‘রিফাতের প্রাস্তহীন পথে যাত্রা করেন। স্বীয় ভ্রাতা আহমদ গাষ্যালীকে মাসে প্রকাশ্যতঃ মক্কা গমনের অভিপ্রায় ব্যক্ত করে মনে মনে প্রথমতঃ সিরিয়া গমনের প্রস্তুতি নিচ্ছিলেন। ৪৮৯ হিজরীর প্রথম দিকে দামেশকে প্রবেশ করেন এবং দীর্ঘদিন যাবত মসজিদে দামেশকে পশ্চিম মিনারায় দরুজ্জঞা কপাট বন্ধ করে ই’তেকাফের হালতে কাটান। অতঃপর বায়তুল-মুকাদ্দাসে গমন করেন। সেখানে প্রত্যহ ‘ছাখরা’ গম্বুজে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে কিছু সময় অতিবাহিত করতেন। সেখান থেকে মাকামে-ইবরাহীমের যিয়ারতের জন্য মক্কা শরীফে গমন করেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।