যুকাশাফাতুল-কুল্ব ৬৯ হয়েছে কিনা, তা’'হলে এর কোন উপায় আছে কি?’ তিনি বলেছিলেন ৪ ‘এ বিষয়ে পূর্ণ নিশ্চয়তা সহকারে যদিও কিছু বলা যায় না ; তবুও তওবা কবুলের কিছু লক্ষণ আছে। যথা £ তওবা ও অনুতাপের পর বান্দা সর্বদা পাপমুক্ত থাকবে, অযথা আনন্দ-উল্লাস থেকে বিরত থাকবে, অস্তকরণকে আধ্যাত্মিক ব্যাধি হতে পবিত্র রাখবে, নিজকে সর্বদা আল্লাহ্র সামনে উপস্থিত জ্ঞান করবে সৎ ও বুযুর্গ লোকদের সংসৰ্গ অবলম্বন করবে, অসৎ পরিবেশ থেকে সর্বদা দূরে থাকবে, দুনিয়ার স্বল্প পরিমাণ সম্পদকে সে যথেষ্ট বরং অধিক জ্ঞান করবে ; কিন্ত আখেরাতের জন্য কৃত প্রচুর আমল ও ইবাদতকে সামান্য ও অপ্রতুল মনে করবে, অস্তরকে সর্বদা আল্লাহ্র ইবাদত ও আনুগত্য মগ্ন রাখবে, জিহবাকে হিফাজত করবে ; নিষ্ঠার সাথে সর্বদা চিন্তামগ্ন ও ধ্যানমগ্ন থাকবে, অতীত জীবনের কৃত পাপকর্মের কথা স্মরণ করে অমুশোচনায় জর্জরিত হয়ে আল্লাহ্র দরবারে কান্নাকাটি করবে। তওবা ও অনুতাপের পর যদি কেউ নিজের মধ্যে এসব আলামত ও নিদর্শন লক্ষ্য করে, তা’'হলে সে বুঝে নিতে পারে যে, আল্লাহ্র দরবারে তার তওবা কবুল হয়েছে৷’ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।