অগিকুণ্ডে নিক্ষেপ করা হবে! তুমি যদি সেই অগিকুণ্ডে প্রজ্্বলিত হওয়ার ক্ষমতা রাখো, তা’হলে না-ফরমানী কর। নতুবা এখনই বিরত হয়ে যাও। বস্তুতঃ তুমি পাপাচারে লিপ্ত হয়ে নিজেকে শয়তান ও কু-প্রবৃত্তির বেড়াজালে আবদ্ধ করে ফেলেছো ; এখনও সময় আছে, পরিত্রাণের চেষ্টা কর’ পংক্তিগুলো শ্রবণ করার পর যুবক উত্বাহ পুনরায় চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়লো। এবার জ্ঞান ফিরে আসার পর সে বলতে লাগলোঁ_-‘হে শায়খ! আমার মত বদৃনসীব ও গুনাহ্গার বান্দার তওবাও কি আল্লাহ্ তা'আলা কবুল করবেন?’ হযরত হাসান বসরী (রহঃ) বললেন £$ ‘হা, অবশ্যই কবুল করবেন।’ অতঃপর নওজওয়ান উত্বা মাথা উঠিয়ে নিমোক্ত তিনটি দো'আ করলো ঃ ‘এক, হে আল্লাহ্! আপনি যদি দয়া করে আমার তওবা কবূল করেন, এবং আমার পাপরাশি ক্ষমা করে দেন, তা'হলে আমাকে তীক্ষ উপলব্ধি, প্রখর ধীশক্তি ও প্রচুর স্মরণশক্তি দান করুন, যাতে উলামায়ে- কেরাম থেকে শ্রুত সর্ববিধ ইলম ও কুরআনী জ্ঞান আমি সংরক্ষণ করতে পারি। দুই,__আয় আল্লাহ্! আমাকে মনমুগ্ধকর কণ্ঠস্বর দান করুন, যাতে যেকোন পাষাণহৃদয় ব্যক্তিও আমার কুরআন তিলাওয়াত শুনে আকৃষ্ট ও বিনয়াবনত হয়। তিন,-_আয় আল্লাহ্! আমাকে হালাল রিযিক দান করুন এবং কল্পনাতীতভাবে আমাকে সাহায্য করুন!” মহান আল্লাহ্ রাববুল-আলামীন যুবকের তিনটি দো‘আই কবুল করে নিলেন। ফলে, তার মেধা অত্যস্ত তীক্ষ্ম হয়েছিল, তার কুরআন তিলাওয়াত শুনে যে কোন কঠিন হৃদয় মানুষও তওবা করতো। প্রতিদিন তার গৃহে দু’টি রুটি এবং এক পেয়ালা তরকারী পৌছিয়ে দেওয়া হতো ; কিন্ত এ খাদ্য কোথেকে কিভাবে আসছে, কেই বা প্রত্যহ তা’ পৌছিয়ে দিয়ে যাচ্ছে, সে সম্পর্কে যুবক কিছুই বলতে পারতো না। এ অবস্থা তার মৃত্যু পর্যন্ত অব্যাহত ছিল। প্রিয় সাধক! উক্ত নওজওয়ানের মত যে কোন ব্যক্তি করবেন, যা এই নওজওয়ানের সাথে করেছেন। কেননা, আল্লাহ্ তা'আলা কারো নেক আমল কখনও ধ্বংস হতে দেন না। একদা জনৈক তত্বজ্ঞানী আলেমকে জিজ্ঞাসা করা হয়েছিল,__ ‘কোন তওবাকারী ব্যক্তি যদি জানতে চায় যে, তার তওবা আল্লাহ্র দরবারে কবুল www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।