আবু হুরাইরাহ্ বলেন £ঃ) অতঃপর আমি চরম হতাশ ও উদ্বিগ্ন হয়ে সেই মহিলাকে এমনভাবে তালাশ করতে লাগলাম যে, লোকেরা আমাকে উন্মাদ বলতে লাগলো। অবশেষে আমি তাকে খুঁজে বের করতে সমর্থ হয়েছি। তারপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বিবৃত সঠিক মাসআলা সম্পর্কে আমি তাকে অবহিত করি। তাতে সে আনন্দের আতিশয্যে সজোরে হেসে উঠলো এবং একটি বাগান আল্লাহ্ ও আল্লাহ্র রাসুলের জন্য ওয়াক্ফ করে দিল।' উত্বাহ নামক এক নওজওয়ান অনাচার, ব্যভিচার ও মদ্যপানে অভ্যস্ত ছিল। এহেন পাপকার্যের জন্য সে সমাজে ঘৃণ্য ও কুখ্যাত ছিল। একদা হযরত হাসান বসরী (রহঃ)-এর মজলিসে সে উপস্থিত হয়। তখন তিনি নিমের এই আয়াতটির তাফসীর প্রসঙ্গে ওয়াজ করছিলেন ৪ NSB xsl LEDS L sal ob SESE ‘যারা মু'মিন, তাদের জন্যে কি আল্লাহ্র স্মরণে বিগলিত হওয়ার সময় আসে নাই।' (হাদীস £ ১৩) হযরত হাসানের অত্যস্ত হৃদয়গ্রাহী ও মর্মস্পর্শী ওয়াজে তন্ুয় হয়ে শ্রোতামণগডুলী কান্নায় ভেঙ্গে পড়েছিল। এমন সময় জনৈক যুবক দাড়িয়ে হযরত হাসান বসরীকে উদ্দেশ্য করে বললো--'হে আল্লাহ্র প্রিয় বান্দা! আমি একজন জঘন্য পাপী, আমার মত জঘন্য না-ফরমান বান্দার তওবা কি আল্লাহ্ তা'আলা কবূল করবেন? উত্তরে হযরত হাসান বসরী (রহঃ) বললেন ৫৪ ‘অবশ্যই তোমার অবাধ্যতা ও পাপাচার সত্বেও আল্লাহ্ তা'আলা তোমার তওবা কবুল করবেন।’ হাসান বসরীর এই উত্তর শুনে মজলিসে উপবিষ্ট নওজ্ঞওয়ান উত্বার মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল, সম্পূর্ণ দেহ তার কাপতে আরম্ভ করলো, চিৎকার করতে করতে সে মূৰ্ছিত হয়ে মাটিতে ঢলে পড়লো। জ্ঞান ফিরে আসার পর হযরত হাসান তার নিকটবর্তী হলেন এবং কয়েকটি পংক্তি আবৃত্তি করলেন, যেগুলোর সারমর্ম হচ্ছে £ ‘ওহে না-ফরমান যুবক! মহা আরশের মালিক আল্লাহ্ তা'আলার অবাধ্যতার শাস্তি কি? সে সম্পর্কে তুমি অবশ্যই অবগত,-- তোমাকে জাহাম্নামে নিক্ষেপ করা হবে, যেখানে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।