ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

যুকাশাফাতুল-কুল্‌ব ৬৫ অর্থাৎ,__সেই ব্যক্তির আস্তরিক তওবা ও অনুতাপের বরকত ও কল্যাণে শিরকের স্থলে ঈমান, ব্যভিচারের স্থলে ক্ষমা, অবাধ্যতা ও না-ফরমানীর স্থলে আনুগত্য ও গুনাহ্‌ থেকে হিফাযতের সওগাত এসে গেছে। একদা আমীরুল-মু’মেনীন হযরত উমর (রাযিঃ) মদীনার একটি গলিপথ অতিক্রম করছিলেন। এ সময় একজন যুবকের প্রতি তার দৃষ্টি পড়ে। যুবকটি তার পরিহিত কাপড়ের নীচে একটি বোতল লুকিয়ে রেখেছিল। হযরত উমর জিজ্ঞাসা করলেন $ ‘ওহে যুবক! তুমি কাপড়ের অভ্যস্তরে এটা কি লুকিয়ে রেখেছো?’ আসলে সেই বোতলটিতে মদ রক্ষিত ছিল। তাই, সে হযরত উমরের জিজ্ঞাসার জওয়াব দিতে লজ্জা ও অপমান বোধ করছিল। তখন সে অনস্তরে-অস্তরে আল্লাহ্র নিকট অনুশোচনায় ভারাক্রান্ত হয়ে দো'আ করলো_- ‘আয় আল্লাহ্‌! আমাকে হয়রত উমরের সম্মুখে লঙ্জিত ও অপমানিত করো না, তার কাছে আমার দোষ ও অপরাধকে গোপন করে রাখ, আমি তওবা করছি এবং ওয়াদা করছি যে, জীবনে আর কখনও মদ্য পান করবো না৷’ তারপর এই যুবক হযরত উমরের জিজ্ঞাসার জওয়াবে বললো £$ ‘হে আমীরুল-মু’মেনীন! আমি সির্কার বোতল বহন করে নিয়ে যাচ্ছি’ অতঃপর হযরত উমর (রাযিঃ) বোতলটি দেখতে চাইলেন। আমীরুল-- করলো, তখন তিনি দেখতে পেলেন যে, বোতলটিতে সত্যসত্যই সির্কা রয়েছে। প্রিয় সাধক! এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে, একজন মাখলুক অপর একজন মাখ্লুকের সম্মুখে লজ্জা ও অপমানের ভয়ে তওবা করেছে, তথাপি দিয়েছেন। বস্তুতঃ এ ক্ষেত্রে সে আস্তরিক ইখলাস ও এঁকাসন্তিক নিষ্ঠার সাথে সত্যিকারের তওবা করেছিল, এরই ফলশ্রুতিতে সে কবুলিয়তের নে'আমতে ভূষিত হয়েছে। ঠিক এভাবেই যদি পাপাচার ও অবাধ্যতার দরুণ বিধ্বস্ত কোন বান্দা নিষ্ঠা ও ইখলাসের সাথে কায়মনোবাক্যে আল্লাহ্র দরবারে তওবা করে এবং স্বীয় অতীত কৃতকর্মের জন্য অনুতাপ ও অনুশোচনায় জর্জরিত হয়, তা’হলে অবশ্যই তিনি তা’ কনূল করে নিবেন এবং পাপাচারের মদ্যকে নেকী ও সংকর্মের সির্কায় পরিবর্তন করে দিবেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।