ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

AID F or পক লণ লা 2 (6) SE HO WE EOE ‘তাকে শৃঙ্খলিত করা হবে সত্তর গজ দীর্ঘ এক শিকলে’ (আল-হাক্ধাহ্‌ ৩২) - এর অর্ধ গজের পরিমাণ দুনিয়ার পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যস্ত দূরত্বের সমান। যদি এই শিকলকে পৃথিবীর পর্বতসমূহের উপর রাখা হয়, তা'হলে এই অগণিত পর্বত দ্রব-গলিতে পরিণত হবে। অনুরূপ, যদি কোন ব্যক্তি দোযখে প্রবেশের পর কোনক্রমে বের হয়ে পুণরায় দুনিয়াতে আগমন করে, তা'হলে সমগ্র জগতবাসী সেই ব্যক্তির দুর্গন্ধে অসহ্য হয়ে মারা যাবে!’ অতঃপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাঈল (আঃ)- কে দোযখের দরজাসমূহের অবস্থা বর্ণনা করতে বললেন ; অর্থাৎ সেটা কি আমাদের ঘর-বাড়ীর দরজার মত, না অন্য কোনরূপ? হযরত জিব্‌রাঈল (আঃ) বললেন $ ‘হে আল্লাহ্র রাসূল! দোযখের দরজা এই পৃথিবীর ঘর- বাড়ীর দরজার মত নয় ; বরং তা’ উপরেন-নীচে সত্তরে-স্তরে বিন্যস্ত এবং নিম্নদিক থেকে এক দরজা হতে অপর দরজা পর্যন্ত সত্তর বছরের পথ পরিমাণ দৃূরত্ব। উপরের দিক থেকে প্রথম দরজার তুলনায় দ্বিতীয়টির এবং এভাবে পরবর্তী দরজাগুলোর একটির তুলনায় অপরটির উত্তাপ ও দাহন সক্ষমতা সত্তর গুণ অধিক হবে।’ অতঃপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব স্তরে অবস্থানকারীদের সম্বন্ধে জিজ্ঞাসা করলে হযরত জিবরাঈল (আঃ) বললেন যে, দোযখের সর্বনিম্ন তলায় নিক্ষেপ করা হবে মুনাফিকদেরকে। এই স্তরের. নাম হা'বিয়াহ্‌। এ স্তরে মুনাফিকদের অবস্থান প্রসঙ্গে আল্লাহ্‌ পাক পবিত্র কুরআনে বলেছেন ৪ Pd Sid Ea )r” ge EA EU ENE ERC ‘নিঃসন্দেহে মুনাফিকদের স্থান হচ্ছে, দোযখের সর্বনিন্ন স্তরে!’ (নিসা £৪ ১৪৫) নিম্নদিক হতে দ্বিতীয় স্তরে হবে মুশরিকরা। এ স্তরের নাম ‘জাহীম’। তৃতীয় পর্যায়ে মূর্তি-পূজকদের স্তর। এর নাম ‘সাক্কার’। চতুর্থ পর্যায়ে অভিশপ্ত ইবলীস ও তার অগ্নিপূজক অনুচরদের স্তর। এর নাম ‘লাজা’। পঞ্চম স্তরে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।