ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

কাছে অবস্থান করতে পারে, মা কাফেরদের কাছে স্থান পায়৷’ আল্লাহ্‌ তা'আলা জাহান্নামকে এমনভাবে সৃষ্টি করেছেন যে, তার সাতটি দরজা রয়েছে। কুরআনের ভাষায় ৫ AF prep Oo লা লা sill a ‘দোযখের সাতটি দরজা রয়েছে।’ (হিজর $ ৪৪) কাফেরদেরকে আল্লাহ্‌ তাআলার লা’নত ও অভিশাপ দিয়ে দোযখে নিক্ষেপ করে লোহার দরজা বন্ধ করে দেওয়া হবে। এর উপরের অংশে তামা এবং ভিতরে গলিত সীসা হবে। দোযখের অভ্যন্তরে ভয়াবহ শাস্তি ও আল্লাহ্র রোষ ও পরাক্রম বিরাজ করবে। দোযখের মাটি হবে উত্তপ্ত তামা, কাঁচ, লোহা ও সীসা দ্বারা গঠিত। দোযখে নিক্ষিপ্ত লোকদের উপরে, নীচে, ডানে, বামে, এক কথায় চতুর্দিক থেকে উপর্যুপরি অগ্নি বর্ষিত হবে। এর মধ্যে সর্বনিম্ন ও সর্বনিকৃষ্ট স্থানে অবস্থান হবে মুনাফিকদের । বর্ণিত আছে, একদা হযরত জিব্‌্রাঈল (আঃ) হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলেন, আল্লাহ্র রাসূল তাঁকে জিজ্ঞাসা করলেন $ ‘হে জিব্‌রাঈল ! দোযখের অগ্নি এবং তার উত্তাপ সম্পর্কে আপনি কিছু বলুন।’ হযরত জিব্‌রাঈল (আঃ) বললেন $ ‘আল্লাহ্‌ তা'আলা দোযখের অগ্নি সৃষ্টি করে প্রথমে এক হাজার বৎসর পর্যন্ত দগ্ধ করেছেন ; ফলে তা’ লালবর্ণ ধারণ করে। অতঃপর আরো এক হাজার বৎসর পর্যস্ত দ্ধ করেছেন ; ফলে তা’ খ্েতবর্ণে রূপাস্তরিত হয়। অতঃপর আরো এক হাজার বৎসর কাল স্বালিয়েছেন ; ফলতঃ সেটা কৃষ্ণবর্ণ ধারণ করে এবং ঘন অন্ধকারে পরিণত হয়।’ অতঃপর হযরত জিবরাঈল (আঃ) বললেন $ ‘আল্লাহ্‌ পাকের মহান সত্তার কসম, যিনি আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন, যদি দোযখবাসীদের পরিধেয় একটি বস্ত্রখণ্ডও পৃথিবীতে নিক্ষেপ করা হয়, তবে জগতের সমস্ত মখলুক ধ্বংস হয়ে যাবে। অনুরূপ, যদি দোযখবাসীদের ছোট এক বালতি পরিমাণ পানীয় বস্তু দুনিয়ার সমগ্র পানিতে মিশ্রিত করা হয় ; তা'হলে যে ব্যক্তি এর সামান্য পরিমাণও পান করবে, সে তৎক্ষণাৎ মারা যাবে। এমনিভাবে, জাহান্নামে একটি শিকল রয়েছে, কুরআনের ভাষায় ৪ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।