৫৫ ee Ne tec Se Hh TON 1 COO HOE Ue লাভে ধন্য হবে না? আল্লাহ্ তা'আলা ইরশাদ করেছেন $ 20 rp we # PRP aA OO ww i Load (SUN IPSN Ys ‘তোমরা তাদের মত হয়ো না, যারা আল্লাহ্কে ভূলে গেছে। (হাশর £ ১৯) অর্থাৎ, ওইসব কপট ও মুনাফেকদের মত হয়ো না, যারা আল্লাহ্ তাআলার হুকুম-আহ্কামকে পরিত্যাগ করেছে এবং তার দেওয়া বিধানাবলীর বিপরীত পন্থা অবলম্বন করে পার্থিব লোভ-লালসা ও মায়া-মোহে নিমজ্জিত হয়ে গেছে। হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটি মু'মিন ও মুনাফিকদের লক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন ঃ$ ‘প্রকৃত মু'মিন সর্বদা আমল-ইবাদত ও নামায-রোযা প্রভৃতি পুণ্যকার্যে নিমগ্ন থাকে আর মুনাফিক সর্বদা চতুষ্পদ জন্তুর ন্যায় পানাহার ও উদরপুর্তির চিন্তা-ধান্দায় মত্ত থাকে। মুনাফিক ব্যক্তি নামায ও ইবাদত পরিত্যাগকারী হয়, আর মু'মিন ব্যক্তি আল্লাহুর রাস্তায় দান-খয়রাত করে এবং সর্বদা আল্লাহ্র কাছে স্বীয় কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে। মুনাফিক ব্যক্তি পার্থিব ধন-সম্পদের প্রতি লোভী ও উচ্চাভিলাষী হয়, আর মু'মিন ব্যক্তি একমাত্র আল্লাহ্ ছাড়া আর কারো কাছে কিছু আশা করে না ; বরৎ সমস্ত মখ্লুক থেকে মু'মিন ব্যক্তি অনপেক্ষ থাকে। মুনাফিক ব্যক্তি আল্লাহ্কে ছাড়া আর সকলের কাছেই আশা পোষণ করে থাকে। মু'মিন ব্যক্তি স্বীয় দ্বীন ও ঈমানকে ধন-সম্পদের উপর প্রাধান্য দেয়। আর মুনাফিক ব্যক্তি ধন-সম্পদকে দ্বীন ও ঈমানের উপর প্রাধান্য দেয়। মু'মিন ব্যক্তি একমাত্র আল্লাহ্কে ভয় করে এবং সমস্ত গায়রুল্লাহ্ থেকে নির্ভাঁক থাকে, আর মুনাফিক ব্যক্তি সকল গায়রুল্লাহ্কে ভয় করে এবং একমাত্র আল্লাহ্ থেকে নির্ভীক থাকে। মু'মিন ব্যক্তি নেক আমল করা সত্বেও আল্লাহ্র ভয়ে রোদন করে, আর মুনাফিক পাপকার্যে লিপ্ত হওয়া সত্বেও আনন্দ-উল্লাসে মত্ত থাকে। মু'মিন ব্যক্তি নির্জনতা ও একাকীত্ব পছন্দ করে আর মুনাফিক জনকোলাহল ও অবাধে মিলামিশা পছন্দ করে। মু'মিন ব্যক্তি আমল ও ইবাদতরূপ শস্যক্ষেত্রকে আবাদ করা সত্বেও যেকোন মুহূর্তে তা’ ধ্বংস হয়ে যাওয়ার আশংকা পোষণ করে। পক্ষান্তরে মুনাফিক আমলের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।