ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় £ ৭ একদা জনৈকা মহিলা হযরত হাসান বসরী (রহঃ)-এর খেদমতে উপস্থিত হয়ে বললো £ কিছুদিন হয় আমার একটি যুবতী কন্যা মারা গেছে, সেজন্যে আমার হৃদয় ভারাক্রান্ত ; আপনি আমাকে এমন কোন তদ্বীর বলে দিন, যদ্ছারা আমি তাকে স্বপ্নে দেখতে পারি।’ অতঃপর হযরত হাসান বসরী (রহঃ) তাকে তদ্বীর বাথ্লিয়ে দিলেন। মহিলাটি সে অনুযায়ী আমল করার পর একদিন স্বপ্নে দেখে যে, তার কন্যা আলকাতরার পোষাক পরিহিতা, গলায় লোহার জিঞ্জীর এবং পায়ে বেড়ী লাগানো অবস্থায় রয়েছে। মহিলা একথা হযরত হাসান বসরীকে জানালে তিনি অত্যস্ত দুঃখিত ও চিত্তানবিত হলেন। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর হযরত হাসান বসরী নিজে সেই কন্যাকে স্বপ্নে দেখেন যে, সে বেহেশ্তে পদচারণ করছে এবং তার মাথায় বেহেশৃতী তাজ। তখন সে হযরত হাসান বসরীকে বললো $ ‘হে হাসান! আপনি আমাকে চিনতে পারেন নাই? আমি সেই মহিলার কন্যা, যে আমাকে স্বপ্নে দেখার জন্য আপনার নিকট হতে তদ্বীর নিয়েছিল’ তিনি জিজ্ঞাসা করলেন, ‘তোমার অবস্থা তো পূর্বে এরূপ ছিল না ; কিভাবে তোমার পূর্বাবস্থা পরিবর্তন হয়ে গেল এবং তুমি এ পর্যায়ে উন্নীত হলে-ঁএর কারণ কি?’ সে বললো $ ‘এর কারণ হচ্ছে এই যে, একদা এক ব্যক্তি আমার কবরের পার্শ্ব দিয়ে পথ অতিক্রম করার সময় হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরূদ শরীফ পাঠ করেছে। তখন কবরস্থানে পাচ ব্যক্তির উপর গোর আযাব হচ্ছিল। সেই পথিক লোকটির দরূদ পড়ার পর আমরা একটি আওয়ায শুনতে পেলাম, তাতে বলা হচ্ছে,_-'এই ব্যক্তির বরকতে এদের উপর থেকে কবরের আযাব উঠিয়ে নাও’ অতঃপর তৎক্ষণাৎ আমাদের আযাব বন্ধ হয়ে গেল’ এখানে প্রণিধানযোগ্য যে, একজন পথিকের একবার দরূদ শরীফ পাঠ করার ওসীলায় অপর লোকজন চিরকালের জন্য যদি ক্ষমা পেতে পারে, তাহলে যে ব্যক্তি স্বয়ং পঞ্চাশ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।