ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

€২ সুকাশাফাতুল-কুলুব তুমি শ্বীয় আরাধনায় স্বাদ ও লজ্জত অনুভব করতে পারবে। একদা এক ব্যক্তি নামায আরস্ত করে যখন 455% 5 (হে আল্লাহ্‌! আমি একমাত্র আপনারই ইবাদত করছি।') পর্যন্ত পৌছলো, তখন তার মনে ধারণার উদ্রেক হলো যে, ‘সে প্রকৃতই আল্লাহ্‌ তা'আলার যথার্থ ইবাদত করছে।’ তৎক্ষণাৎ গায়েব থেকে আওয়ায আসলো,--"তুমি মিথ্যুক ; তুমি আল্লাহ্র ইবাদত করছো না ; বরং, রিয়া বা লোকদেখানোর উদ্দেশে এরূপ আরস্ত করছো।’ একথা শুনে সে তৎক্ষণাৎ তওবা করে নির্জন স্থানে গিয়ে নামায আরম্ভ করলো। এবারও যখন ১5০৯১৬! পাঠ করলো, তখন আওয়ায আসলো,--‘তুমি মিথ্যুক, তুমি তোমার ধন-সম্পদের ইবাদত করছো।’ অতঃপর সে নিজের সমস্ত ধন-দৌলত আল্লাহ্র রাস্তায় দান করে দিল এবং পুনরায় নামায আরম্ভ করলো। পূর্বের মত এবারও আওয়ায আসলো,--‘তুমি তোমার পোষাক-পরিচ্ছদের ইবাদত করছো।' অতঃপর সে নিতাস্ত প্রয়োজনীয় পোষাকাদি ছাড়া অবশিষ্ট সমস্ত কাপড়- চোপড় দান করে দিল। এরপর পুনরায় নামায আরম্ভ করে $55; পর্যন্ত পৌছলে গায়েবী আওয়ায আসলো,-_‘হে আমার বান্দা! এবার তুমি সত্য বলছো ; প্রকৃতই তুমি একমাত্র আমারই ইবাদত করছো।' ‘রাওনাক্ুল-মাজালিস’ কিতাবে আছে,_'একদা এক ব্যক্তির মূল্যবান একটি বস্তু হারিয়ে যায় ; কে নিয়েছে বা কোথায় আছে, তার স্মরণ ছিল না। অতঃপর একবার নামাযে দণ্ডায়মান অবস্থায় বিষয়টি তার স্মরণ হয়। নামায সমাপ্ত করে গোলামকে সে বললো,_-'অমুক ব্যক্তির নিকট হতে আমার সেই বস্তুটি নিয়ে আস।' একথা শুনে গোলাম জিজ্ঞাসা করলো, বিষয়টি আপনার কখন স্মরণ হয়েছে? সে বললো,--“নামাযে।’ গোলাম বললো,--‘হে মনিব! সত্য বলতে কি, নামাযরত অবস্থায় আপনি খোদার উপাসক ছিলেন না ; বরং সে বস্তুটির অন্বেষী ছিলেন। মনিব গোলামের মুখে এহেন বিজ্ঞজনোচিত উক্তি শুনে আনন্দিত হয়ে তাকে আযাদ করে দিল।' হে সাধক! দুনিয়ার সর্ববিধ মায়া-মোহ পরিত্যাগ করে একমাত্র ইবাদত ও আনুগত্যে নিমগ্ন হয়ে যাও, সর্বদা অস্তকরণকে সুস্থ, সবল ও সুন্দর করার চেষ্টায় নিরত থাক, কঠোর পরিশ্রম ও সাধনা করে সম্মুখে অগ্রসর www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।