যুকাশাকাতুল-কুলুব > এক আল্লাহ্র জন্যে নিবেদিতপ্রাণ হয়ে যাও। হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, আরশের নীচে লেখা রয়েছে $ 2 cor seo BPs Bro 7 rer si Bros coor sao Bos B০১ ১০ তোল 9 ঠোস ০ এ 5 Ee U1 - Bil od 3 ‘আমার অনুগত বান্দার প্রতি আমি অনুগ্রহ করে থাকি, যে আমাকে ভালবাসে আমি তাকে ভালবাসি, যে আমার কাছে প্রার্থনা করে আমি তাকে দান করি এবং যে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করি।' অতএব মানবের কর্তব্য হচ্ছে, ইখলাস ও পূর্ণ আনুগত্যের সাথে কায়মনোবাক্যে আল্লাহর ইবাদত-বন্দেগীতে নিমগ্ন হওয়া, দুনিয়ার বালা- মুসীবত ও দুঃখ-দৈন্যে ছবর করা, আল্লাহর দেওয়া নে'আমতসমূহের শোকর আদায় করা এবং সর্বাবস্থায় মাওলার প্রতি সস্তষ্ট ও উদগীব থাকা। আল্লাহ্ তা'আলা বলেন £$ ‘যে ব্যক্তি আমার অভিপ্রায়ে সস্তষ্ট থাকে না, আমার যাচাই ও পরীক্ষায় ছবর করে না, আমার নে'আমতের শোকর আদায় করে না এবং আমার পরিমিত দানে তুষ্ট থাকে না, সে যেন আমাকে ছাড়া অন্য কোন প্রভু তালাশ করে।: এক ব্যক্তি হযরত হাসান বসরী (রহঃ)-এর নিকট আরজ করলো, ‘হুযুর ! আমি ইবাদতে স্বাদ পাই না ; এর কারণ কি?’ তিনি বললেন £$ '‘হয়তঃ তুমি এমন কোন লোকের প্রতি দৃষ্টিপাত করেছো, যার অস্তরে আল্লাহ্র ভয় নাই।' জেনে রাখ, ‘ইবাদত হচ্ছে, আল্লাহ্ ছাড়া অন্য সবকিছুকে পরিপূর্ণরূপে ত্যাগ করার নাম; এমনকি ইবাদতে স্বাদ অশ্বেষণ করাও ইবাদতের পরিপন্থা কাজ’ জনৈক ব্যক্তি হযরত আবু ইয়াযীদ (রহঃ)-এর নিকট ইবাদতে স্বাদ না-পাওয়ার কথা উল্লেখ করলে তিনি বলেছিলেন $ ‘তুমি তো আল্লাহ্র ইবাদত না-করে ‘ইতা'আত ও আনুগত্য’ নামের বস্তুটির পূজা করছো, নতুবা তুমি ইবাদতে স্বাদ অস্বেষণ করছো কেন? বস্তুতঃ আল্লাহূর আনুগত্যের উদ্দেশে ইবাদত করাটাও এক প্রকার গায়রুল্লাহ্র ইবাদত ৷ সুতরাং তুমি সকল গায়রুল্লাহ্ থেকে মুক্ত-পবিত্র হয়ে এক আল্লাহ্র ইবাদতে মগ্ন হও.। তা'হলে অবশ্যই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।