ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

অবস্থা হবে, সে বিষয়ে চিন্তা করে আমি উদ্বিগ্ন ও হতাশাগ্রস্ত। দুনিয়ার আরাম-আয়েশ ও হয্যত-সম্মানের পর জানিনা কবরের ঘোর অন্ধকারে একাকী কি অবস্থায় আমাকে কাটাতে হবে। আমি অতি উত্তমরূপে ধ্যান করেছি,_যখন আমলনামা হস্তাস্তর করা হবে, তখন না-জানি আমার কি দুর্দশা হয়। আয় আল্লাহ্‌! আয় পরওয়ারদিগার ! ! একমাত্র আপনার উপরই আমার ভরসা আমার আশা ; আপনার দয়া ও রহমত ছাড়া আমার কোন দিন। ‘'উয়নুল-আখবার' গ্রন্থে হযরত শাকীক্ক বল্খী (রহঃ) থেকে উদ্ধৃত হয়েছে, তিনি বলেছেন $ ‘তিনটি বিষয় এমন রয়েছে, মানুষ মুখে মুখে যেগুলোর খুব বুলি আওড়িয়ে থাকে ; কিন্তু কার্যক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত লক্ষ্য করা যায়, এক,-_ মানুষ মুখে স্বীকারোক্তি করে যে, আমরা আল্লাহ্‌র বান্দা, একমাত্র তারই দাস ; কিন্ত কার্যতঃ দেখা যায় যে, প্রতিটি কাজে আল্লাহ্‌র অবাধ্যতা ও স্বেচ্ছাচারিতা অবলম্বন করে থাকে। দুই, মানুষ বলে থাকে, আল্লাহ আমাদের জীবিকা ও রোযী-রোযগারের জিম্মাদার, সুতরাং তিনিই এ ব্যাপারে ফিকির করবেন। কিন্ত একথা বলা সত্বেও বাস্তব ক্ষেত্রে মানুষের অস্তর কখনও দুনিয়ার ধন-সম্পদ ব্যতিরেকে পরিতৃপ্ত হয় না, সর্বদা দুনিয়ার মোহে আচ্ছন্ন থাকে এবং ক্ষণস্থায়ী দুনিয়ার মাল-সামান একত্রিকরণে উন্মত্ত থাকে। তিন,--- মানুষ বলে থাকে, মৃত্যু আসবেই এবং এটা সকলের জন্য অবধারিত ; কিন্তু তাদের ব্যস্ততা এবং দুনিয়ার প্রতি আকর্ষণ দেখে মনে হয় যে, তারা কোনদিন মরবে না! প্রিয় সাধক! একটু চিন্তা করে দেখ, তুমি কথা বলবে? মহান সেই দরবারের প্রতিটি জিজ্ঞাসার সঠিক জওয়াব তোমাকে দিতে হবে, যা পূর্বাহ্নেই প্রস্তুত করে রাখা চাই। মহা পরাক্রমশালী আল্লাহ্‌ রাববুল-আলামীনের ভয় থেকে এক মুহূর্তের জন্যেও শঙ্কামুক্ত হয়ো না; কারণ তিনি তোমার ভাল-মন্দ সবকিছু সম্পর্কে সম্যক পরিজ্ঞাত। আল্লাহ্‌ তা'আলার প্রতিটি নির্দেশকে আস্তরিক আনুগত্য সহকারে পালন কর এবং নিজের জাহের -বাতেন, চিন্তা-ভাবনা, ধ্যান-ধারণা ও কাজ-কর্মে সর্বতোভাবে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।