মুকাশাফাতুল-কুলুব ৪৯ ইয়াক্ব (আঃ) বললেন,--'আপনার নিকট আমার একটি অতি গুরুত্বপূর্ণ আবেদন যে, আমার মৃত্যুর সময় যখন উপস্থিত হবে এবং আপনি আমার জান কবজ করার উদ্দেশে আগমন করবেন, তখন পূর্বাহ্নেই আমাকে অবগত করে দিবেন।’ হযরত মালাকুল-মওত সম্মতি ব্যক্ত করে বললেন,--'মৃত্যুর পূর্বে অবশ্যই আমি আপনার নিকট তিনটি বার্তা পাঠাবো, তখন বুঝে নিবেন যে, আপনার মৃত্যু সন্নিকটবর্তী।’ কিছুদিন পর হযরত ইয়াকুবের অস্তিম সময়ে মালাকুল-মওত উপস্থিত হলে তিনি আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। উত্তরে মালাকুল-মওত রূহ কবজের উদ্দেশ্য ব্যক্ত করলেন। জওয়াব শুনে হ্যরত ইয়াকুব (আঃ) বিস্ময়বিমূঢ় হয়ে বললেন,-_আপনি কি আমার সঙ্গে মৃত্যুর পূর্বে দূত পাঠানোর ওয়াদা করেছিলেন না? কিন্ত কই, কোন দূত বা বাৰ্তাবাহক তো আসে নাই! মৃত্যুর ফেরেশৃতা বললেন,--*হে আল্লাহর নবী! আমি ঠিকই আপনার কাছে দূত পাঠিয়েছি ; কিন্ত আপনি তা’ লক্ষ্য করেন নাই ; আপনার কেশরাশির কৃষ্ণতার পর শুভ্রবতা, আপনার দৈহিক শক্তির প্রাবল্যের পর দুর্বলতা এবং আপনার দেহ সোজা ও সটান থাকবে পর বক্তাই মৃত্যুর পূর্বে আপনার কাছে প্রেরিত আমার দূত বা বাৰ্তাবাহক ৷’ হযরত আবূ আলী দাক্কাক (রহঃ) বলেন $ প্রখ্যাত এক বুযুর্গের অসুস্থতার সংবাদ পেয়ে তাকে দেখার জন্য আমি খেদমতে হাজির হলাম। তখন তার শিষ্যগণ শিয়রের পার্খে উপবিষ্ট ছিল এবং তিনি ক্রন্দন করছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম,__-“হে শায়খ! আপনি কি এই অস্তিম সময়ে দুনিয়ার মায়া-মহব্বত ও বিচ্ছেদের কারণে কান্নাকাটি করছেন?’ তদুত্তরে তিনি বললেন,--“না, বরং আমি আমার নামাযের অসারত্বের কথা স্মরণ করে কাঁদছি ; জীবনের সমস্ত নামায আমি বিনষ্ট করে ফেলেছি।’ আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম,-_‘এটা কিভাবে? আপনি তো সারা জীবন নামায আদায় করেছেন।’ তিনি বললেন, ‘আমি জীবনে যত নামাযই পড়েছি ; সিজদা করেছি, সিজ্দা হতে মাথা উঠিয়েছি, সবসময়ই আমার অস্তরে গাফলতি ও অবহেলা বিরাজ করতো, মনোযোগ সহকারে আমি রুকু-সিজ্দা করতে পারি নাই, আর আজকে আমার সেই অবস্থাতেই মৃত্যু হচ্ছে৷’ এতটুকু বলে তিনি একটি দীর্ঘ নিশ্বাস ফেললেন এবং কয়েকটি পংক্তি আবৃত্তি করলেন, www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।