অধ্যায় £ ৬ গাফলতি ও উদাসীনতা গাফলতি ও উদাসনীতা মানুষের আফ্সূস ও হা-হুতাশ বৃদ্ধি করে, শুভ পরিণতির কল্যাণ থেকে বঞ্চিত করে, আখেরাতের সুখ-স্বাচ্ছন্দ্য ও আরাম-আয়েশ থেকে মাহ্্রম করে, ইবাদতের বিঘ্বতা ঘটায়, হিংসা-দ্বেষ বাড়িয়ে তোলে, পরিণামে লজ্জা, ভরংসনা, তিরষ্কার ও অপমানের কারণ হ্য়। জনৈক পুণ্যবান ব্যক্তি তার উত্তাদকে মৃত্যর পর স্বগ্যোগে জিজ্ঞাসা করেছিল,_-'মৃত্মর পর আপনি দুনিয়ার কোন্ বিষয়টির উপর আক্ষেপ করাকে সবচেয়ে মারাত্মক পেয়েছেন?’ উত্তরে তিনি বলেছেন,-‘গাফলতি ও অসাবধানতার আক্ষেপকে ৷’ বর্ণিত আছে, এক ব্যক্তি হযরত যুমন মিসরী (রহঃ)-কে স্বগ্নযোগে জিজ্ঞাসা করেছিল,_'মৃত্মুর পর আল্লাহ্ তা'আলা আপনার সাথে কিরূপ ব্যবহার করেছেন?’ তিনি বলেছেন £ ‘আল্লাহ্ তা'আলা আমাকে তার মহান দরবারে দণ্ডায়মান করে বলেছেন $ হে মিথ্যুক ! হে অসত্যের দাবীদার! তুমি আমার প্রতি কৃত্রিম ভালবাসার দাবী করেছো, অতঃপর আমা হতে উদাসীন ও অন্যমনস্ক হয়ে রয়েছো।’ জনৈক বুযুর্গ স্বীয় পিতাকে মৃত্যুর পর স্বপ্নে জিজ্ঞাসা করেছিলেন,_-আব্বাজান! পরকালের এই জগতে আপনি কেমন আছেন? তিনি বললেন,-_'ওহে বৎস! দুনিয়াতে আমি গাফেল ও উদাসীন ছিলাম এবং সে অবস্থায়ই আমার মৃত্যু হয়েছে, ফলে এখন আমার নানাবিধ কষ্ট ও শাস্তি ভোগ করতে হচ্ছে ‘যাহ্রুর-রিয়াদ’ কিতাবে আছে,--হযরত ইয়াকুব আলাইহিস সালামের সাথে মালাকুল-মওতের সখ্যতার সম্পর্ক ছিল ; তাই মালাকুল-মওত প্রায়ই হযরত ইয়াকুবের নিকট আসা-যাওয়া করতেন। একদিন হযরত ইয়াকুব তাকে বললেন $£ ‘আপনি কি আমার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছেন, না জান কবজ করতে? তিনি বললেন,-__সাক্ষাতের উদ্দেশ্যে অতঃপর হযরত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।