ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

ও ধ্বংসাত্মক হয় বেশী। এছাড়া আরও একটি কারণ হচ্ছে,__শয়তান সরাসরি রিপু ও কৃপ্রবৃত্তিকে তোমার বিরুদ্ধে সাহায্য করে ; আর এক্ষেত্রে রিপুই হচ্ছে সকল অনিষ্ট ও স্বেচ্ছাচারিতার মূল। পক্ষান্তরে কাফের তোমার রিপু বা নফসের পক্ষে সাহায্যকারী নয়। এতদ্যতীত আরও কারণ হচ্ছে যে, কোন কাফেরকে তুমি হত্যা করতে সক্ষম হলে গণীমতের মাল ও অন্যান্য সুযোগ-সুবিধা লাভ করবে ; আর যদি কোন কাফেরের হাতে তুমি নিহত হও, তা’হলে শাহাদতের মর্যাদা ও জান্নাত লাভ করবে। সুতরাং এখানে উভয় দিকেই তোমার স্বার্থ ও কল্যাণ রয়েছে। পক্ষান্তরে শয়তানকে হত্যা করার ক্ষমতা তোমার নাই ; অথচ তোমাকে ধ্বংস করার ক্ষমতা শয়তানের আছে। খোদা না করুন যদি শয়তান তোমাকে ধ্বংস করে ফেলে, তা’হলে তুমি চিরশাস্তির ফাদে পড়ে গেলে। সুতরাং এখানে উভয় দিকেই তোমার ক্ষতি ও ধ্বংস অনিবার্য। এজন্যেই বুযুর্গানে দ্বীন বলেছেন £$ “যুদ্ধক্ষেত্রে যার ঘোড়া পলায়ন করে, সে শক্রুর হাতে বন্দী হয়, আর শয়তানের ফাদে পড়ে যার ঈমান বিলুপ্ত হয়, সে আল্লাহ্র আযাব ও গজ বে গ্রেফতার হয়। অনুরূপ যে ব্যক্তি কাফেরের হাতে বন্দী হয়, তার হস্তদ্ধয় জিঞ্জীর দিয়ে গলার সাথে 'বেধে দেওয়া হয় না, তার পদদ্বয় বাধা হয় না, তার উদর অভুক্ত থাকে না। কিন্ত আল্লাহ্‌র আযাব ও গজবে গ্রেফতার ব্যক্তির অবস্থা খুবই করুণ, খুবই মারাত্মক,_-তার মুখমগুল কালো অন্ধকার করে দেওয়া হয়, হস্তদ্ধয় লোহার শিকল দিয়ে গলার সাথে বেধে দেওয়া হয়, পায়ে আগুনের বেড়ী পরিয়ে দেওয়া হয়, অগ্নি পান করানো হয়, অগ্নি খাওয়ানো হয়, অগ্নির পোষাক পরানো হয়৷’ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।