ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

৪8 মুকাশাফাতুল-কুল্ব স্বেচ্ছাচারিতার পানি সিঞ্চন করলো, সে মূলতঃ আপন অস্তঃকরণে লাঞ্ছনা ও আক্ষেপের বৃক্ষ রোপণ করল। আল্লাহ্‌ তা'আলা তার কুদরতে তিন প্রকার মাখলুক সৃষ্টি করেছেন $ এক,-_ফেরেশতা। এঁদেরকে তিনি বিবেক-বুদ্ধি দিয়েছেন ; কিন্ত কামভাব দেন নাই। দ্বিতীয়,__ জীবঁজস্ত। এদেরকে কামভাব দিয়েছেন ; কিন্তু বিবেক- বুদ্ধি দেন নাই। তৃতীয় প্রকার হচ্ছে মানব। এদেরকে আল্লাহ্‌ তা'আলা বিবেক- বুদ্ধি এবং কামভাব উভয়টাই দান করেছেন। এদের মধ্যে যারা নিজেদের বিবেক-বুদ্ধিকে বলবান করে কামরিপু ও যথেচ্ছাচারিতাকে দুর্বল ও পরাজিত করতে পেরেছে, তারা ফেরেশ্তা অপেক্ষাও শ্রেষ্ঠ। আর যাদের বিবেক- বুদ্ধি রিপুর কাছে পরাজয় বরণ করেছে, তারা হিংস্র জীব-জানোয়ারের চাইতেও নিকৃষ্ট । হযরত ইব্রাহীম খাওয়াস (রহঃ) বলেন,__‘একদা আমি ‘লাকাম’ পর্বতে অবস্থান করছিলাম। তখন একটি আনারের প্রতি আমার দৃষ্টি পড়ায় অস্তরে সেটি খাওয়ার আকাংখা সৃষ্টি হলো। আনারটি হাতে নিয়ে বিদীর্ণ করে সামান্য স্বাদ গ্রহণ করার পর টক হওয়ার কারণে সেটি ফেলে দিলাম। অতঃপর পথ চলাকালে একজন লোকের প্রতি আমার দৃষ্টি পড়লো ; লোকটি রাস্তায় করে রয়েছে। আমি তাকে সালাম প্রদান করলে সে উত্তরে বললো $ ‘ওয়াআলাইকুমুস সালাম হে ইব্রাহীম ! আমি চমকিত হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে কিভাবে চিনতে পারলেন? লোকটি বললো, যে আল্লাহ্‌কে চিনতে পেরেছে তার কাছে গোপন ও অপরিচিত বলতে কিছু নাই। আমি করেছি ; আপনি কি ভীমরুলের আক্রমণ থেকে নিরাপত্তার জন্য দো'আ করেন নাই? অতঃপর লোকটি বললো,__আমিও আপনার বিশেষ রহস্যময় অবস্থা প্রত্যক্ষ করেছি; আপনি কি আনার ফলের লোভ থেকে মুক্তি পাওয়ার জন্য মোনাজাত করেন নাই? শুনুন, ভীমরুলের উৎপীড়ন-যস্ত্রণা শুধু ইহকাল পর্যন্তই সীমাবদ্ধ, আর আনারের প্রতি লোলুপ দৃষ্টির প্রায়শ্চিত্ত আখেরাতেও ভোগ করতে হবে। ভীমরুল কেবল দৈহিক যন্ত্রণা দিতে পারে ; কিন্তু লোভ-- লালসা অস্তরাত্মাকে ক্ষত-বিক্ষত করে ফেলে। একথা শুনার পর আমি সেখান www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।