ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

el F RlisLndh iit) তারা যিকর ছেড়ে যখন বিক্ষিপ্ত হয়ে যাবে আমি তাদের ঘাড়ে ধরে তোমার কাছে নিয়ে আসবো। হযরত আবু হুরাইরাহ্‌ রাযিঃ) সম্পর্কে বর্ণিত আছে। একদা তিনি বাজারে গেলেন। সেখানে লোকদের উদ্দেশ্য করে তিনি বললেন, ওহে! আলাইহি ওয়াসাল্লামের মীরাস (সম্পত্তি) বিতরণ করা হচ্ছে। এ কথা শুনে লোকেরা বাজার ছেড়ে মসজিদে গিয়ে উপস্থিত হলো। কিন্ত তারা সেখানে গিয়ে কোনই সম্পত্তির সন্ধান পেলো না। হযরত আবূ হুরাইরাহ্র নিকট তারা এ পরিস্থিতির কথা বললে তিনি জিজ্ঞাসা করলেন,__তোমরা সেখানে কি দেখেছো? তারা বললো, দেখেছি কিছু লোক আল্লাহ্‌ তা'আলার যিক্‌রে মগ্ন আর কিছু লোক কুরআন তিলাওয়াতে রত। হ্যরত আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) বললেন $ বস্তুতঃ এগুলোই তো রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মীরাস বা সম্পদ। হযরত আবু হুরাইরাহ্‌ ও আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ৪ ‘আল্লাহ্‌ তা'আলার একদল পর্যটক ফেরেশতা রয়েছেন যারা আমলনামা তালাশ করে বেড়ানো। যখনই তারা কোন মজলিসে লোকদেরকে যিকর করতে দেখেন তখন তারা একে অপরকে ডাকতে থাকেন-_-আস, তোমাদের কাম্যবস্তু এখানেই। অতঃপর তারা যিক্‌্রকারীদেরকে আপন আপন ডানা দ্বারা আসমান পর্যন্ত ঘিরে নেন। তখন তাদেরকে আল্লাহ্‌ তা'আলা জিজ্ঞাসা করেন $ ‘আমার বান্দারা কি করছে? ফেরেশতারা বলেন £ তারা আপনার পবিত্রতা বর্ণনা, মহত্ত ঘোষণা, প্রশংসাবাদ ও মর্যাদা বর্ণনা করছে। তখন আল্লাহ্‌ বলেন £ তারা কি আমাকে দেখেছে? ফেরেশতাগণ বলেন £ আপনার কসম, তারা কখনও আপনাকে দেখে নাই। আল্লাহ্‌ জিজ্ঞাসা করেন $ যদি তারা আমাকে দেখতো তাহলে কি করতো? তখন ফেরেশতাগণ বলেন ৪ যদি তারা আপনাকে দেখতো তাহলে তারা আপনার আরো বেশী ইবাদত করতো এবং আরো বেশী মর্যাদা বর্ণনা ও পবিত্রতা ঘোষণা করতো। তখন আল্লাহ্‌ তা'আলা জিজ্ঞাসা করেন £ তারা কোন জিনিস হতে আশ্রয় চায়? www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।