৪২ মুকাশাফাতুল-কুল্ব হয়, তা’'হলে অবশ্যই তা’ আত্মাকে কলুষিত করে। বস্তুতঃ অধিক ভোজনে জ্ঞান-বুদ্ধি লোপ পেয়ে যায়, মেধার প্রখরতা বিনষ্ট হয়, স্মরণশক্তি বিলুপ্ত হ্য়। একদা হযরত ইয়াহ্্য়া আলাইহিস সালামের সাথে অভিশপ্ত ইবলীসের দেখা হয়। ইবলীসের হসত্তস্থিত একটি বস্তুর প্রতি ইঙ্গিত করে আল্লাহ্র নবী জিজ্ঞাসা করলেন ঃ ‘এটা কি তোমার হাতে?’ ইবলীস বললো, এটা শাহ্ওয়াত বা প্রবৃত্তির তাড়না ; এটা দিয়ে আমি বনী আদমকে শিকার করে থাকি। জন্যেও কি তোমার কাছে কিছু আছে? ইবলীস বললো,-_'না ; তবে এক রাত্রিতে আপনি পরিতৃপ্ত হয়ে ভোজন করেছিলেন, সেই সুযোগে আমি আপনাকে অবসাদগ্রস্ত করে নামায হতে উদাসীন করে দিয়েছিলাম।’ হযরত ইয়াহ্য়া আলাইহিস সালাম বললেন £ ‘আজ থেকে আমি আর কোনদিন তৃপ্ত হয়ে আহার করবো না। ‘ইবলীস বললো,-- তা’হলে আমিও আজ থেকে আর কোনদিন বনী আদমকে নসীহত করবো না। প্রিয় সাধক! চিন্তা কর, শুধুমাত্র এক রাত্রির তৃপ্ত আহারের এই পরিণাম! আর যারা জীবনের একটি রাত্রিও ক্ষুধার্ত অবস্থায় কাটায় নাই, তাদের দ্বারা আল্লাহ্র কি ইবাদত হতে পারে? এক রাত্রিতে হযরত ইয়াহ্য়া আলাইহিস সালাম তৃপ্ত হয়ে যবের রুটি নাই। অতঃপর তার নিকট আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে $ ‘হে ইয়াহ্য়া! আমার বেহেশতের চাইতেও কি উত্তম কোন আবাসস্থল তুমি পেয়ে গেছ? আমার সান্নিধ্যের চাইতেও কি উত্তম কোন সাহচর্য তুমি লাভ করেছো? তবে কেন তোমার এই অবসাদ? আমার ইয্যত ও প্রতাপের কসম, যদি তুমি আমার তৈরী বেহেশতের প্রতি একবার দৃষ্টি কর, আর পরক্ষণে জাহান্নামের প্রতিও এক পলক তাকাও, তা’হলে অবশ্যই তুমি রক্তের অশ্রুধারা প্রবাহিত করবে এবং বস্ত্রের পোষাক পরিহার করে লোহার পোষাক পরিধান করবে।' www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।