ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

মুকাশাফাতুল-কুলুব 80১ Set UG aa: wae ee UAE "iee (তোহায়া £৪ ১৩৪) সাহাবীগণ বললেন, আল্লাহ্‌ ও তাঁর রাসূলই সর্বাধিক পরিজ্ঞাত। হুযুর বললেন, ‘এ আয়াত কাফেরের কবর আযাব সম্পর্কে অবতীর্ণ। কাফেরের উপর ৯৯টি বিষাক্ত সর্প লেলিয়ে দেওয়া হবে। বলতে পার, কি রকম হবে সেই সর্প? প্রতিটি সর্পই হবে সাত মাথা বিশিষ্ট। অনুরূপ ৯৯টি সর্প কিয়ামত পর্যন্ত তাকে দংশন ঘায়ে ক্ষত-বিক্ষত করতে থাকবে, তার দেহের ভিতর তাদের (বিষাক্ত ও ভ্বালাময়) নিশ্বাস ছাড়তে থাকবে! সাপ-বিচ্ছুর এই সংখ্যা দেখে আশ্চর্যবোধের কিছু নাই। কারণ, এ সংখ্যা হবে মানুষের অশুভ চরিত্রের সংখ্যার অনুপাতে। যেমন, অহংকার, রিয়া, হিংসা, বিদ্বেষ, ঘৃণা প্রভৃতি। কারণ, খারাপ চরিত্রের দু'টি ভাগ আছে, কতগুলো মৌলিক আর কতগুলো হচ্ছে সে মূল হতে উৎপন্ন শাখা-প্রশাখা ও তার বিভিন্ন প্রকার। বস্তুতঃ এ চরিত্রগুলোই সাপ-বিচ্ছু ইত্যাদিতে রূপাস্তরিত হবে। অতএব, বেশী জঘন্য চরিত্রটি বিষধর অজগরের রূপে দংশন করবে, অপেক্ষাক্ত কম খারাপ চরিত্রটি বিষাক্ত বিচ্ছুরূপে দংশন করবে। আর এতদুভয়ের মধ্যবর্তী পর্যায়ের চরিত্রসমূহ সাধারণ সাপের মত আঘাত করবে। অস্তর- চক্ষুষস্মাণ আওলিয়াগণ তাদের অর্ন্তদৃষ্টিতে হুবহু এ সকল কুচরিত্রকেই সাপ- বিচ্ছু প্রভৃতি আকারে দেখতে পান। অবশ্য নির্দিষ্ট কোন সংখ্যার বিষয়টি ‘নবুয়তের নূর’ ব্যতীত জানা অসম্ভব! যাই হোক, এই জাতীয় হাদীসসমূহের একটি বাহ্যিক দিক ও অর্থ আছে, তাও নির্ভুল। এবং একটি রহস্যপূর্ণ দিকও আছে যা আমাদের কাছে অদৃশ্য থাকলেও অস্তর-চক্ষুওয়ালাদের চোখে তা সুস্পষ্ট । তাই, এ ধরণের রেওয়ায়াতে মূল হাকীকত উন্মোচন সম্ভবপর না হলেও এর প্রকাশ্য দিকটিকে অস্বীকার করা কিছুতেই সঙ্গত নয়। বরং ঈমানের সর্বনিম্ন স্তর হলো তা স্বীকার করা এবং মেনে নেওয়া। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।