যুকাশাফাডুল-কুল্ব ৪১ ক্ষুধা ও তৃষ্ণার চাইতে অধিক প্রিয় আল্লাহ্র কাছে আর কিছু নাই। যে ব্যক্তি অধিক ভোজন করেছে, সে আসমানের মালাকৃতী জগতে প্রবেশ করতে পারবে না ; ইবাদতে আস্বাদ গ্রহণ থেকেও সে বঞ্চিত হবে। হযরত আবু বকর (রাযিঃ) বলেছেন $ ‘আমি ইসলামে দীক্ষিত হওয়ার পর উদরপূর্তি করে কোনদিন আহার করি নাই। কারণ এতে ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত হতে হয়। অনুরূপ আমি কোনদিন তৃষ্ণা মিটিয়ে পানিও পান করি নাই। কেননা আমার অস্তরে খোদার দীদারের তীব্র আকাংখা রয়েছে।’ এতদ্ব্যতভীত অধিক ভোজন ইবাদতকার্যে শৈথিল্য ও স্বল্পতা আনয়ন করে। অতিরিক্ত আহারের কারণে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ভারী হয়ে যায়, নিদ্রার প্রাদুর্ভাব দেখা দেয় এবং গোটা দেহ অবসাদগ্রস্ত হয়ে পড়ে। ফলে, মানুষ নিতান্ত নিষ্কর্মা হয়ে যায়। বস্তুতঃ মানুষ যদি অতিরিক্ত ঘুমে অভিভূত হয়ে জীবন কাটিয়ে দেয়, তা'হলে এটা নিজকে মৃতদেহে পরিণত করার নামাস্তর। হযরত লুক্মান হাকীম (রহঃ) স্বীয় পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন,__'অধিক মাত্রায় নিদ্রা ও ভোজন থেকে নিজকে বিরত রাখ। কেননা অধিক নিদ্রাযাপনকারী ও অধিক ভোজনকারী কিয়ামতের দিন আমল ও ইবাদতশুন্য হবে!’ হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন $ pe AAD OLS ES Gb DPSS ANG aa 3 DAME Ed Peer Apr OO sal \ Aad AS) [255 ‘অধিক পানাহার করে আত্মাকে নিধন করো না। কেননা অধিক বৃষ্টির কারণে . যমীনের ফসল যেমন বিনষ্ট হয়ে যায়, তেমনি অধিক পানাহারে তোমার আত্মাও মরে যাবে! জনৈক বুযুর্গ বিষয়টি একটি উদাহরণ দ্বারা আরও স্পষ্ট করে বুঝিয়েছেন,__- ‘মানুষের পাকস্থলী হচ্ছে ডেগচি বা রন্ধনপাত্র সদৃশ, এর উপরে রয়েছে আত্মা। পাকস্থলীরূপ ডেগচি হতে বাষ্প নির্গত হয়ে আত্মা পর্যন্ত পৌছে। অধিক ভোজনের ফলে যদি এই বাষ্প অধিক মাত্রায় নির্গত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।