৩৯৬ মুকাশাফাতুল-কুলুব হওয়ার চেষ্টা করলে না? তাছাড়া, জগতের একেকটি মাটিখণ্ড তাকে বলবে, হে দুনিয়ার বাহ্যিক রূপে বিদ্রাস্ত ব্যক্তি, কেন তুমি তোমার এ সব আপনজনদের দেখে শিক্ষা গ্রহণ করলে না, যারা তোমার পূর্বে অনুরূপ ধোকার শিকার হয়ে অবশেষে কবরের পেটে সোপর্দ হয়েছে? তুমি স্বচক্ষে দেখছিলে, তার বন্ধুরা তাকে খাটিয়ায় তুলে এমন এক ঠিকানার দিকে নিয়ে চলেছে যেখানে যাওয়া অবধারিত বিষয়। হযরত ইয়াধীদ রাক্কাশী (রহঃ) বলেন, আমরা একটি রেওয়ায়াতে পেয়েছি যে, মু্দাকে যখন কবরে রাখা হয়, তার আমলসমূহ তাকে ঘিরে ফেলে। আল্লাহ্ পাক তাদেরকে বাকশক্তি দান করেন। তখন তারা তাকে বলে, হে নিঃসঙ্গ কবরবাসী, তোমার স্বজন-বন্ধুজন সকলেই তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ; তোমার আপন বলতে এখানে আর কেউ নাই। হযরত কা'ব (রহঃ) বলেন, মু্দাকে কবরে রাখার পর তার নেক আমলসমূহ তথা নামায-রোযা, হজ্জ, জিহাদ, সাদৃকা প্রভৃতি তাকে ঘিরে নেয়। আযাবের যাও ; এখানে তোমাদের কোন ক্ষমতা চলবে না ; এ দু’ পায়ের উপর ভর করে সে দীর্ঘ সময় আল্লাহ্র সম্মুখে দণ্ডায়মান ছিল। অতঃপর তারা মাথার দিক থেকে আসবে। তখন রোযা বলবে, এখানে তোমাদের কোন ক্ষমতা চলবে না ; এ বান্দা তার দুনিয়ার জীবনে আল্লাহ্র সম্তোষের উদ্দেশে বহু অনাহার ও পিপাসার কষ্ট বরদাশত করেছে। অতঃপর তারা তার শরীরের উপর আক্রমণ করতে চাইবে। হজ্জ ও জিহাদ তখন বলে উঠবে, সরে যাও। কারণ, সে দৈহিক কষ্ট বরদাশত করে আল্লাহ্র জন্য হজ্জ ও জিহাদ করেছে। অতএব, তার উপর তোমাদের কোন ক্ষমতা চলবে না। অতঃপর তারা তার হস্তদ্ধয়কে লক্ষ্য বানাবে। তখন সদৃকা বলতে শুরু করবে, আমার সাথীর কাছ থেকে সরে যাও। আল্লাহ্র সস্তষ্টির উদ্দেশে এই হসত্তদ্বয়ের বছ দান-সদৃকা আল্লাহ্ পাকের হাতে পৌছেছে। তাই, তার উপর আযাবের কোনই অবকাশ নাই। তখন সেই মুর্দাকে লক্ষ্য করে বলা হবে, মোবারকবাদ গ্রহণ কর ; স্বার্থক জীবন, স্বার্থক এ মৃত্যু। ব্যস, রহমতের ফেরেশতাগণ এসে তার জন্য বেহেশৃতী বিছানা ও চাদর বিছিয়ে দিবে। কবরকে তার দৃষ্টির প্রাস্তসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। এবং একটি বেহেশৃতী ফানুস www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।