ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

TTT Hud সে বললো, ঘরের মালিক। তিনি বললেন, আমিই তো এর মালিক! সে বললো, যিনি আমাকে ঢুকিয়েছেন তিনি তোমার-আমার চেয়ে বড় মালিক। তিনি বললেন, তাহলে তুমি কোন্‌ ফেরেশতা? সে বললো, আমি মালাকুল মউত। তিনি বললেন, তুমি কি আমাকে তোমার সেই আক্তিটা দেখাতে পার যে-আক্ৃতিতে তুমি মু’মিনের রূহ্‌ কবয কর। সে বললো, হা। তাহলে অন্যদিকে মুখ ফিরাও। তিনি মুখ ফিরালেন। মুখ ঘুরিয়ে দেখেন, একটি সুন্দর চেহারা, সুন্দর পরিচ্ছদ ও সুগন্ধপূর্ণ যুবক। তিনি বললেন, হে মালাকুল মউত, মু'মিন তার মৃত্যুকালে আর কিছু না-হোক, অস্ততঃ তোমার চেহারাটাও যদি দেখে তবে তা-ই তার জন্য যথেষ্ট হবে। মৃত্যুকালীন আর একটি বিষয় হলো, আমলনামা-লিখক দুই ফেরেশৃতার সাক্ষাত। হযরত ওহাইব (রহঃ) বলেন, আমরা এক রেওয়ায়াতে পেয়েছি, মানুষের মৃত্যু হয় না, যতক্ষণ না সে তার আমল লিখক ফেরেশৃতাদ্বয়ের সাক্ষাতপ্রাপ্ত হয়। যদি সে আনুগত্যশীল হয় তবে তারা বলে ঃ জাযাকাল্লাহু এবং কত যে ভাল আমল তুমি আমাদের কাছে জমা করেছ। আর যদি ফাসেক-ফাজের হয় তাহলে তারা বলে $ লা জাযাকাল্লাহু আন্না খাইরান, আমাদের সম্মুখে করেছ, কত খারাপ কথা আমাদেরকে শুনিয়েছ, আল্লাহ্‌ যেন তোমার কোন কল্যাণ না করেন। মু্দা তখন অপলকনেত্রে তাদের দিকে তাকিয়ে থাকে। এরপর আর কখনও সে দুনিয়াতে ফিরে আসবে না। ঠিকানা দেখা। মৃত্যুকষ্টকালে তাদের সকল শক্তি খতম হয়ে যায়, রূহ্ও বের হওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্ত, যতক্ষণ না তারা মালাকুল মউতের মুখে দু’টির যেকোন একটি সংবাদ শ্রবণ করবে ততক্ষণ পর্যন্ত তাদের রূহ্‌ বের করা হবে না $ হয়তঃ বলা হবে, হে আল্লাহ্র দুশমন, দোযখের সুসংবাদ নাও, অথবা বলা হবে, হে আল্লাহ্র ওলী, বেহেশতের সুসংবাদ নাও। বস্তুতঃ এজন্যই আল্লাহ্‌ওয়ালাগণ ভীত_ত্ৰস্ত থাকেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।