ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

৩৯২ যুকাশাফাতুল-কুল্‌ব তার বিবি দেখতে পেলেন, একটি লোক ঘরের ভিতরে। তিনি বললেন, কে এই লোকটিকে ঘরের ভিতর ঢুকালো? হযরত দাউদ (আঃ) এসে দেখলে তো লোকটা তার কঠোর আচরণের শিকার হবে। ইতিমধ্যে হযরত দাউদ (আঃ) এসে গেলেন এবং লোকটাকে দেখলেন। বললেন, তুমি কে? সে বললো, আমি সেই ব্যক্তি যে কোন রাজা-বাদশার পরোয়া করে না এবং কারো পর্দাও আমাকে ঠেকাতে পারে না। তিনি বললেন, তাহলে অবশ্যই তুমি মালাকুল মউত। ব্যস, তিনি সেখানেই চাদর মুড়ি দিলেন। বর্ণিত আছে, হযরত ঈসা আলাইহিস সালাম একটি পড়ে থাকা খুপরির পাশ দিয়ে যাচ্ছিলেন। সেটিকে পায়ের দ্বারা নাড়া দিয়ে বললেন, ওহে, আল্লাহ্র হুকুমে তুমি আমার সাথে কথা বল। সে বললো, হে রাহ্ল্লাহ্‌, আমি অমুক সময়কার এক বাদশা। আমি আমার সিংহাসনারোহী ; মাথায় শাহী মুকুট ; আমার পাশেই আমার সৈন্যদল ; তার ওপর আমার শান- শওকত, শোৌর্য-বীর্য। এমনি অবস্থায় মালাকুল মউত এসে আমার সম্মুখে হাযির হলো। আমার প্রতিটি অঙ্গ আমার দেহ থেকে যেন বিচ্ছিন্ন হয়ে গৈল। এবং আমার রূহ্‌ বের হয়ে গেল। হায়, সেই সবকিছু থেকে এভাবে আমাকে জুদা হতে হলো ; মুহুর্তের মধ্যে আমার সব পরিচিত অপরিচিত হয়ে গেল। এ হচ্ছে মৃত্যুর বিভীষিকা চিত্র, না-ফরমানেরা যার সম্মুখীন হবে, আর আনুগত্যশীলদেরকে এ থেকে হিফাযত করা হবে। আল্লাহ্র নবীগণ সাধারণতঃ শুধু রূহ কবযের কষ্টের কথাই বর্ণনা করেছেন ; মউতের ফেরেশ্ৃতার আকৃতি দর্শন আলাদা বিপদ। মানুষ স্বপ্নেও যদি সেই আক্ৃতিটি দেখতে পায় তবে সমগ্র জীবন তাকে একটা আতঙ্ক বহন করতে হবে। তাহলে, মৃত্মুকালের অবস্থাটা কি হতে পারে? অবশ্য, আনুগত্যশীল বান্দাগণ তাকে উত্তম ও উৎকৃষ্ট সুরতে দেখতে পাবে। হযরত ইক্‌রিমা (রাযিঃ) হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, হযরত ইব্রাহীম (আঃ) খুবই আত্মমর্যাদাবোধসম্পম্ন ব্যক্তি ছিলেন। তার একটা ইবাদতের ঘর ছিল। বের হওয়ার সময় ঘরটি বন্ধ করে যেতেন। একদিন তিনি বাইরে থেকে এসে দেখলেন, তীর সেই ঘরের ভিতর একটি লোক। তিনি বললেন, কে তোমাকে এই ঘরে ঢুকিয়েছে? www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।