50 সুকাশাফাডুল-কুুব আলাইহিমুস সালাম, আওলিয়া, সাধক, আল্লাহর প্রেমিক ও দুনিয়াত্যাগী বুযুর্গগণের হৃদয়ের অবস্থাই ছিল এরূপ ; তারা পারলৌকিক সুখ-শাস্তির তুলনায় নশ্বর পৃথিবীর সবকিছুকে তুচ্ছাতিতুচ্ছ জ্ঞান করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছেন,-_ “যে ব্যক্তি স্বীয় প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, সে দিশ্বিজয়ী সেনাপতির চাইতেও বড় বাহাদুর ৷” হযরত আলী (রাযিঃ) বলেন, ‘আমার এবং আমার নফসের উপমা হচ্ছে রাখাল ও ছাগলের পালের ন্যায় ; একদিক থেকে একত্রিত সুশৃংখল করে আনে, অপরদিকে সব ইতস্ততঃ বিক্ষিপ্ত হয়ে যায়। বস্তুতঃ যে নিজের নফসকে হত্যা করতে পেরেছে, আল্লাহ্ তা'আলা তাকে রহমতের কাফন পরিয়ে ইয্যতের মাটিতে দাফন করবেন। আর যে ব্যক্তি নিজের আত্মাকে অকেজো করে রেখেছে, তাকে অভিশাপের কাফন পরানো হবে এবং আযাবের মাটিতে দাফন করা হবে!’ ইয়াহয়া ইবনে মু’আয রাযী (রহঃ) বলেন ৪ ‘ইবাদত ও আধ্যাত্্য সাধনার মাধ্যমে স্বীয় প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ কর। আধ্যাত্ম সাধনা হচ্ছে,_ নিদ্রা ও খাদ্যের পরিমাণ হাস করা, অধিক কষ্ট সহ্য করা, মুসীবতে ধৈর্যধারণ করা, উৎপীড়নে অধৈর্য হয়ে প্রতিশোধ গ্রহণে উদ্যত না হওয়া। জেনে রাখ--নিদ্রার স্বল্পতা তোমার অস্তরে নূর সৃষ্টি করবে, তোমার চিন্তাশক্তিতে স্বচ্ছতা আনয়ন করবে। আহারের স্বল্পতা তোমাকে নানাবিধ আপদ থেকে রক্ষা করবে। দুঃখ-কষ্ট ও উৎপীড়নে ধৈর্যধারণ তোমাকে ইপ্সীত লক্ষ্যে পৌছাবে।.পক্ষাস্তরে অধিক ভোজন হৃদয়কে কঠিন করে তোলে, অস্তকরণকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়। বস্তুতঃ ক্ষুধা ও ক্ষৃৎপিপাসা মানবহৃদয়ে হিকমত ও তত্তবজ্ঞানের তীক্ষতা আনয়ন করে। আর পরিতৃপ্ত ভোজন মানুষকে আল্লাহ্ থেকে দূরে সরিয়ে নেয়।' হযরত রাসূলে করীম সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ ‘জঠরসভ্বালার মাধ্যমে তুমি তোমার অস্তকরণকে জ্যোতির্ময় করে তোল, ক্ষ্ধা ও তৃষ্ণার অস্ত্রের দ্বারা তুমি তোমার রিপুর বিরুদ্ধে জিহাদে প্রবৃত্ত হও। ক্ষুধার সাহায্যে তুমি সদা বেহেশ্তের দরজায় কষাঘাত করতে থাক। কেননা এতে তোমার আমলনামায় জিহাদের সওয়াব লিপিবদ্ধ হবে। বস্তুতঃ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।