ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় £ ৪৪8 মৃত্যুর কষ্ট হযরত হাসান (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুযস্ত্রণার আলোচনায় বলেছিলেন যে, তাতে তর্বারির দ্বারা তিনশত বার আঘাতের সমান কষ্ট হয়। একবার তাকে মৃত্যুকষ্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ইরশাদ করলেন $ সবচেয়ে সহজ মৃত্যুর উদাহরণ একরকম, যেমন, আকণ্ঠ কাটাপূর্ণ একটি গুল্মকে যদি ভেড়ার পশমের জবূপে ঢুকিয়ে দিয়ে পুনরায় বের করে আনা হয় তবে তার সাথে সাথে অবশ্যই পশমও বেরিয়ে আসে। একবার তিনি এক মরণাপন্ন রোগীর নিকট গমন করলেন। অতঃপর বললেন, আমি জানি যে, এর কিরূপ কষ্ট হচ্ছে। এর প্রতিটি রগ-রেশা স্বতস্ত্রভাবে মৃত্যুযস্ত্রণার শিকার হচ্ছে। হযরত আলী (রাযিঃ) লোকদেরকে জিহাদের প্রতি উদ্বদ্ধ করে বলতেন, যুদ্ধ না করলেও তোমাদের মরতে হবে। সেই সত্তার কসম, যার হাতে আলীর জীবন, শয্যায় পড়ে মৃত্যুর চেয়ে তলোয়ারের সহস্র ঘা আমার নিকট অধিক হাল্‌কা। হযরত আওযাঈ (রহঃ) বলেন, আমরা আমাদের ইলমে আসা এক হাদীসে জেনেছি যে, হাশরের জন্য পুনরুখানের পূর্ব পর্যন্তই মুর্দা ব্যক্তি তার মৃত্যু যন্ত্রণা অনুভব করতে থাকে। হযরত শাদ্দাদ ইবনে আও (রাযিঃ) বলেন, মৃত্যু মুমিনের জন্য দুনিয়া ও আখেরাতের সবচেয়ে ভয়ংকর ভীতি। মৃত্যুযস্ত্রণা করাত দ্বারা দ্বিখণ্ডিত করা, কচির দ্বারা টুকরা টুকুরা করা, এমনকি, চুলার উত্তপ্ত পাতিলে উত্তাপিত হওয়ার চেয়েও অধিক যন্ত্রণাপ্রদ। মুর্দাকে যদি পুনজীবিত করা হতো এবং সে দুনিয়াবাসীকে তার মৃত্যুকষ্টের খবর শোনাতো, তাহলে জীবনের তাবৎ সুখ-স্বপ্ন ভেঙ্গে যেত, আরামের ঘুম হারাম হয়ে যেত। হযরত যায়দ বিন আসলাম তার পিতার বর্ণনায় বলেন $ কোন মু’মিনের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।