৩৮৬ মুকাশাফাতুল-কুলুব ফেলে দেয় এবং তা ওলীদের জন্য আযাবস্বরূপ। আর আখেরাতের ফিকির অস্তরে হিকমত ও জ্ঞান জন্মায় এবং অন্তরকে জীবন দান করে। হযরত হাতেম আছাম (রহঃ) বলেন, কোন কিছু থেকে উপদেশ গ্রহণের আল্লাহঁ-ভীতি বাড়ে। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, শুভ ও সুন্দরের ফিকির সেই শুভর উপর আমলের দিকে টেনে নেয়। অন্যায়ের প্রতি অনুতাপ তা বর্জনে সহায়তা করে। হযরত হাসান বসরী (রহঃ) থেকে বর্ণিত আছে, প্রকৃত বুদ্ধিমান বান্দারা যিকিরের সাথে ফিকিরের এবং ফিকিরের সাথে যিকিরের অভ্যাসওয়ালা হয়। এর ফলে তাদের অস্তর বাকশক্তিপ্রাপ্ত হয় এবং হিকমতের কথা বলতে শুরু করে। (হিকমত এঁ নিখুঁত ও গভীর নূরানী জ্ঞান যা নবীর শিক্ষার মুতাবিক হয় এবং আল্লাহ্র পরিচয় ও মহব্বত সৃষ্টিতে সহায়ক হয়) হযরত ইসহাক বিন খলফ্ (রহঃ) বলেন, হযরত দাউদ ত্বাঈ (রহঃ) এক পূর্ণিমারাতে ঘরের ছাদের উপরে অবস্থান করে আসমান ও যমীনের বিস্ময়কর সৃষ্টিরাজি সম্পর্কে ফিকিরে মশগুল ছিলেন। আকাশের দিকে তাকিয়ে ক্ৰন্দন করছিলেন। এতই চিন্তা-বিভোর হলেন যে, আচমকা সেখান থেকে তার পড়শীর বাড়ীর মধ্যে পড়ে গেলেন। বাড়ীওয়ালা কোন চোর ধারণা করে তরবারি হাতে উলঙ্গ অবস্থাতেই বিছানা ছেড়ে ছুটে এলেন। হযরত দাউদ (রহঃ)-কে দেখে তরবারি নামালেন ও বিরত হলেন। জিজ্ঞাসা করলেন যে, কে আপনাকে ছাদ হতে নীচে ফেলে দিলো? তিনি বললেন, আমি তো কিছুই টের করতে পারলাম না।। হযরত জুনাইদ বাগদাদী (রহঃ) বলেন, সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ মজলিশ হলো, তাওহীদের ময়দানে ধ্যানমগ্ন হয়ে বসা এবং মা’রিফাতের সমীরণ আঘ্বাণ করা, এশকের দরিয়া হতে মহব্বতের শরাব পান করা এবং আল্লাহ্র প্রতি সু-ধারণা সহকারে হৃদয়ের চোখ দিয়ে তাকে উপভোগ করা। হে মানুষ, এর চাইতে শ্রেষ্ঠ কোন মজলিশ আমি জানি না, এর চাইতে সুমিষ্ট কোন শরাব আমি চিনি না। বড় ভাগ্যবান সেই ব্যক্তি, যে এ দৌলতপ্রাপ্ত হয়েছে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।