ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

যুকাশাফাতুল-কুলুব ৩৯ কথিত আছে, বিখ্যাত বুযুর্গ হযরত মালেক ইবনে দীনার (রহঃ) একদা বসরা শহরের একটি বাজার অতিক্রম করে যাচ্ছিলেন, এমন সময় একটি ডুমুর ফলের প্রতি তার দৃষ্টি পতিত হয়। ফলটি দেখে তাঁর অস্তরে তা’ ভক্ষণ করার স্পৃহা জন্মায়। তখন তিনি স্বীয় পাদুকা খুলে বিক্রেতাকে এর বিনিময়ে ফলটি দিতে অনুরোধ করলেন। কিন্তু ফল বিক্রেতা জুতার মূল্যহীনতার কথা ব্যক্ত করে ফল বিক্রয় করতে অসম্মতি জ্ঞাপন করলো। অতঃপর মালেক ইবনে দীনার আপন পথে রওয়ানা হয়ে গেলেন। এদিকে অপর একজন লোক এসে বিক্রেতাকে বললো $ ‘আপনি কি জানেন, তিনি কে? তিনিই মালেক ইবনে দীনার।’ দেশের সুবিখ্যাত বুযুর্গের নাম শুনে লোকটি অত্যন্ত আক্ষেপ করতে লাগলো এবং কৃতদাসের মাথায় ডুমুর বোঝাই একটি টুকরী দিয়ে বললো,--“যাও, যদি ইবনে দীনার এ সবগুলো ফল গ্রহণ করে নেন, তা'হলে তুমি আযাদ ; গোলামীর শৃংখল থেকে তুমি আজ হতে মুক্ত!’ গোলাম ছুটে গেল এবং ইবনে দীনারকে অনুরোধ করতে লাগলো। কিন্ত ইবনে দীনার ফল গ্রহণ করতে অস্বীকার করলেন। গোলাম পুনরায় অনুরোধ করে বললো,--‘আপনি যদি এগুলো কবুল করে নেন, তা'হলে আমি গোলামীর শৃংখল থেকে মুক্তিলাভ করতে পারি।’ ইবৃনে দীনার (রহঃ) এতদসত্বেও অসম্মতি জানিয়ে বললেন £ ‘আমার গ্রহণ করাটা যদিও তোমার জন্য মুক্তির কারণ ; কিন্ত আমার জন্য তা’ শাস্তির কারণ।’ গোলাম অতঃপর বারবার অনুরোধ করলে তিনি বললেন,-_ ‘আমি কসম খেয়ে নিয়েছি যে, ডুমুরের বিনিময়ে আমি আমার ঈমানকে বিক্রি করবো না এবং ক্লিয়ামত পর্যন্ত কোনদিন ডুমুর খাবো না! হযরত মালেক ইবনে দীনার (রহঃ) অস্তিমকালীন অসুস্থতার সময় একবার দুধ ও মধু মিশ্রিত গরম রুটির সরীদ (সুস্বাদু খাদ্য) খাওয়ার আকাৎখা প্রকাশ করেছিলেন। খাদেম যথাসময়ে সরীদ এনে হাজির করার বললেন,--“হে নফস! তুমি দীর্ঘ ত্রিশ বৎসর ধরে কৃচ্ছ_সাধনায় ধৈর্যধারণ করে আসছো, এখন এই অস্তিম অবস্থায় যখন তোমার মৃত্যুর মাত্র মুহূর্তকাল বাকী আছে, :......... এতটুকু বলে তিনি সরীদের পাত্র হাত থেকে রেখে দিলেন এবং তৎক্ষণাৎ মৃত্যুবরণ করলেন। বস্তুতঃ আনল্বিয়ায়ে কেরাম www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।