যুকাশাফাতুল-কুল্ব ৩৭৯ CE CLD ie ics 3 DY 2B oor 2 ors Br 0 Ish ILE ES ‘তুমি যমীনের উপর সদশ্ভে চলো না ; নিশ্চয়ই তুমি যমীনকে চিরতে পারবে না এবং পাহাড় সমান উচুতেও পৌছতে পারবে না !’ইস্রা £ ৩৭) আর একবার সুন্দর রেশমী পোশাক পরিহিত একটি যুবক হযরত হাসান বসরী (রহঃ)-এর পাশ দিয়ে যাচ্ছিল। তিনি তাকে ডাকলেন এবং বললেন, হে আদম সন্তান, তোমার মধ্যে যৌবনের বড় গর্ব, আকর্ষণীয় চাল-চলনের বড় আসক্তি! মনে হয় তুমি কবরে আছ, নিজের আমল ও ফলাফল দেখে ফেলেছ। কি সর্বনাশ! হে যুবক, তোমার অস্তরের চিকিৎসা কর। আল্লাহ্ তা‘আলা তার বান্দাদের সুস্থ ও ব্যাধিমুক্ত অস্তরই তো দেখতে চান। হযরত মুহাম্মদ বিন ওয়াছে’ (রহঃ) তার পুত্রকে দাম্ভিক ঢঙে চলতে দেখে ডেকে এনে বললেন, ওরে, জানিস তুই কে? তোর মাকে আমি মাত্র একশত টাকায় খরিদ করেছি (অর্থাৎ এতটুকু মহরের বিনিময়ে বিবাহ করেছি)। আর তোর বাবা? আল্লাহ্ যেন মুসলিম সমাজে তোর বাবার মত আর কাউকে সৃষ্টি না করেন। হযরত ইবনে উমর (রাযিঃ) এক ব্যক্তিকে গোড়ালির নীচে লুঙ্গী ছেড়ে চলতে দেখে বললেন $ ‘শয়তানের কিছু ভাই-বেরাদর আছে।’ কথাটি তিনি তিনবার বললেন। হযরত মুতার্রিফ ইবনে আবদুল্লাহ্ (রহঃ) জনাব মুহাল্লাকে একটি রেশমী জুববা পরে অহৎংক্ত চোখে নিজের এ-কাধে ও-কাধে নযর করতে দেখে বললেন $ হে আবদুল্লাহ, এই ঢঙের চাল-চলন আল্লাহ্_রাসূলের চোখে ঘৃণ্য-জঘন্য। মুহাল্লাব বললেন, আমাকে চিনেন? তিনি বললেন, অবশ্যই ; এক বিশ্রী রক্ত ফোটা দিয়ে তোমার শুরু এবং দুর্গন্ধপূর্ণ একটি মুদা লাশ হবে তোমার পরিণতি। এ দুয়ের মাঝখানে তুমি দুর্গন্ধপূর্ণ গলিজ বহনকারী । এতদৃশ্রবণে মুহাল্লাব সেখান থেকে চলে গেলেন এবং সেই অহংকারী চাল-চলন বর্জন করে দিলেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।